Share this link via
Personality Websites!
কীভাবে প্রবেশ করবে? তাই আমাদের সবার উপর আবশ্যক যে, গুনাহ থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে, নামায ছেড়ে দেওয়া থেকে, জামাআতে অনুপস্থিতি থেকে, সুদী লেনদেন থেকে, মিথ্যা, গীবত, চুগলি, ওয়াদা খেলাফী ইত্যাদি গুনাহ থেকে সবসময় বিরত থাকা। এর বরকতে ! اِنْ شَآءَ اللهহৃদয়ে ঈমানের নূর প্রবেশ করবে, সিনা আলোকিত হবে, অতঃপর আল্লাহ চাইলে সিজদায় স্বাদ আসবে এবং তিলাওয়াতে মনও বসবে। তাই আজই সময় আছে, এটাই উত্তম যে আজই, বরং এখনই সত্যিকার তাওবা করে নিন, গুনাহ ছেড়ে দিন এবং দৃঢ় সংকল্প করুন যে: (১) এখন থেকে আর কখনো গুনাহ করব না, (২) এখন থেকে আমার কোন নামায কাযা হবে না, (৩) রমযানুল মুবারকের রোযাগুলোও পুরোপুরি রাখব, (৪) যদি যাকাত ফরয হয়, তাহলে তা পুরোপুরি আদায় করব, (৫) চেহারায় সুন্নাতে মুস্তফা, বরং সুন্নাতে আম্বিয়া অর্থাৎ দাড়ি শরীফও পুরো এক মুষ্টি সাজাব, (৬) সিনেমা-নাটক দেখা, গান শোনার পরিবর্তে মাদানী চ্যানেলের জ্ঞানপূর্ণ প্রোগ্রাম দেখব, (৭) নাত শুনব, (৮) তিলাওয়াত করব ও শুনব।! اِنْ شَآءَ الله
তাওবা ও ইস্তেগফার সুন্দর জীবনের উৎস
আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেন:
وَّ اَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰۤى اَجَلٍ مُّسَمًّى وَّ یُؤْتِ كُلَّ ذِیْ فَضْلٍ فَضْلَهٗؕ-وَ اِنْ تَوَلَّوْا فَاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ كَبِیْرٍ(۳)
কানযুল ঈমানের অনুবাদ: এবং এ যে, আপন প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁরই প্রতি তাওবা করো। তিনি তোমাদেরকে অতি উত্তম সামগ্রী উপভোগ করতে দিবেন একটা নির্ধারিত সময়সীমা পর্যন্ত; এবং প্রত্যেক মর্যাদাবানের নিকট তাঁর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami