Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! এর সাথে সামঞ্জস্যপূর্ণ আরো একটি হাদীসে পাক শ্রবণ করি।
কিয়ামতের দিনে উম্মতের চিন্তার নমুনা
রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কিয়ামতের দিন সকল আম্বিয়ায়ে কিরাম (عَلَیْهِمُ السَّلَام) স্বর্ণের মিম্বরে উপবিষ্ট থাকবেন, আমার মিম্বর খালি থাকবে, কেননা আমি আমার দয়ালু রবের নিকট চুপচাপ দাঁড়িয়ে থাকবো যে, এমন যেন না হয়, আমাকে জান্নাতে প্রবেশের আদেশ দিয়ে দিবেন আর আমার উম্মতরা আমার অবর্তমানে কষ্টে পতিত হতে থাকবে। আল্লাহ পাক ইরশাদ করবেন: হে মাহবুব! আপনার উম্মতের ব্যাপারে সেটাই সিদ্ধান্ত নিবো, যা আপনার ইচ্ছা। আমি আরয করবো: “اَللّٰھُمَّ عَجِّلْ حِسَابَھُمْ অর্থাৎ হে দয়ালু আল্লাহ! তাদের হিসাব দ্রুত নিয়ে নিন।” এবং এরূপ বারবার আরয করতে থাকবো, এক পর্যায়ে আমাকে দোযখে যাওয়া উম্মতদের তালিকা প্রদান করা হবে (যারা দোযখে প্রবেশ করেছে তাদের শাফায়াত করে আমি তাদেরকে বের করতে থাকবো) আর এভাবে আল্লাহর আযাবের জন্য আমার উম্মতের মধ্যে কেন ব্যক্তিই অবশিষ্ট থাকবে না। (কানযুল উম্মাল, কিতাবুল কিয়ামতি, ৭/১৭৮, নম্বর-৩৯১১১)
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দান এবং আমাদের গুনাহ
سُبْحٰنَ الله! একটু ভাবুন তো! হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আমাদের প্রতি কতটুকু অনুভুতি এবং তিনি আমাদের প্রতি কতটুকু দয়ালু, এবার আমরা আমাদের সম্পর্কেও চিন্তা করি যে, আমাদের নিজেদের আক্বা ও মাওলা, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি কিরূপ এবং কতটুকু
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami