Share this link via
Personality Websites!
সবাইকে দয়ালু নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং সুন্নাতের উপর আমল করার তৌফিক নসীব করুক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হাদীসে পাক সম্পর্কে মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! হাদীসে পাক সম্পর্কিত কিছু মূল্যবান মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ করেন: যে ব্যক্তি দ্বীনি বিষয়াবলী সম্পর্কিত চল্লিশটি (৪০) হাদীস মুখস্থ করে আমার উম্মত পর্যন্ত পৌঁছে দেবে, আল্লাহ পাক (কিয়ামতের দিন) তাকে এই মর্যাদার সাথে উঠাবেন যে, সে একজন ফকীহ (ইসলামী আইনবিদ) হবে এবং আমি কিয়ামতের দিন তার জন্য শাফায়াত (সুপারিশ) করব এবং তার পক্ষে সাক্ষ্য দেব। (মিশকাতুল মাসাবীহ, কিতাবুল ইলম, তৃতীয় অধ্যায়, ১/৬৮, হাদীস: ২৫৮)
(২) ইরশাদ করেন: আল্লাহ পাক তাকে সতেজ রাখুন, যে আমার হাদীস শোনে, মুখস্থ রাখে এবং অন্যদের কাছে পৌঁছে দেয়। (তিরমিযী, ৪/২৯৮, হাদীস: ২৬৬৫) ó হাদীস বলা হয় হুযুর পুরনূর صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কথা, কাজ, অবস্থা এবং মৌন সম্মতিকে। (নুযহাতুল ক্বারী, ১/৮৭) ó এই জ্ঞান অর্জন করা ফরযে কিফায়া। যদি সমগ্র উম্মতের মধ্যে এর কোনো জ্ঞানী ব্যক্তি না পাওয়া যায়, তবে সমগ্র উম্মত গুনাহগার হবে। (নিসাবু উসূলিল হাদীস মাআ ইফাদাতি রিদওয়িয়্যাহ, ২৮) ó কুরআনে মাজীদের মতো রাসূল صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হাদীসও শরীয়তের আহকামের একটি মৌলিক উৎস। (মুনতাখাব হাদীসেঁ, পৃষ্ঠা ৭) ó হাদীসের নির্দেশনা ছাড়া ঐশী আহকামের বিস্তারিত জানা এবং কুরআনের আয়াতের উদ্দেশ্য ও মর্ম বোঝা সম্ভব নয়। (মুনতাখাব হাদীসেঁ, পৃষ্ঠা ৭)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami