Share this link via
Personality Websites!
বলতে থাকবো: یا ربِّ اُمَّتِی اُمَّتِی (অর্থাৎ রাব্বে করীম! আমার উম্মত, আমার উম্মত) এমনকি দ্বিতীয় শিঙ্গায় ফুঁক দেয়া হবে। (কানযুল উম্মাল, কিতাবুল কিয়ামাতি, ৭/১৭৮, হাদীস ৩৯১০৮)
(২) মাওলানা সরদার আহমদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বাণী
হযরত আল্লামা মাওলানা সরদার আহমদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতেন: হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তো সারা জীবন আমাদেরকে উম্মতি উম্মতি বলে ফরিয়াদ করতে থাকেন, নূরানী কবরেও উম্মতি উম্মতি করছেন এবং কিয়ামত পর্যন্ত করতে থাকবেন এমনকি হাশরের দিনেও উম্মতি উম্মতি করবেন। সত্য কথা হলো যে, যদি শুধুমাত্র একবারই উম্মতি বলে দিতেন আর আমরা সারা জীবন ইয়া নবী ইয়া নবী, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) বলতাম তবুও সেই একবার উম্মতি বলার হক আদায় হতে পারে না। (আশিকে আকবর, ৫৩ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ:
সাপ্তাহিক মাদানী মুযাকারা
প্রিয় ইসলামী ভাইয়েরা! নেককার নামাযী হওয়া এবং ঈমানের সুরক্ষা ও দৃঢ়তার চিন্তা অর্জনের জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান! ১২টি দ্বীনি কাজেও খুব উৎসাহের সাথে অংশগ্রহণ করতে থাকুন, اِنْ شَآءَ الله দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ নসীব হবে। যেলি হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো: সপ্তাহিক মাদানী মুযাকারা।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami