Share this link via
Personality Websites!
মানুষের সামনে এবং একাকীত্বে, সর্বাবস্থায়) আল্লাহ পাকের অবমাননা (অর্থাৎ গুনাহ এবং নাফরমানি) থেকে বেঁচে থাকবে। (কাশফুল মাহজুব, পৃষ্ঠা: ৪৯৩ )
বর্ণিত আছে যে, এক পীর সাহেব তার বয়স্ক মুরিদদের পরিবর্তে এক তরুণ মুরিদের প্রতি বেশি সম্মান প্রদর্শন করতেন। যা কিছু বয়স্ক মুরিদদের চোখে ভালো লাগতো না। অতএব এক মুরিদ তার কাছে এ বিষয়ে অভিযোগ করে আরয করল যে, আপনি এই তরুণকে আমাদের মতো বয়স্ক এবং অভিজ্ঞ মুরিদদের উপর এত প্রাধান্য কেন দেন? তখন পীর সাহেব বললেন: আমার এই মুরিদ আদব এবং বুদ্ধিতে তোমাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ এবং উন্নত, যার কারণে আমি তাকে খুব ভালোবাসি এবং এর প্রমাণ আমি তোমাদের এখনই দিয়ে দেবো, যাতে তোমরা জানতে পারো যে, তার মধ্যে কোন গুণ আছে। তারপর পীর সাহেব কিছু পাখি আনালেন এবং তার সকল মুরিদকে একটি করে পাখি এবং একটি করে ছুরি দিয়ে বললেন: এই পাখিকে এমন জায়গায় জবাই করে নিয়ে এসো যেখানে কেউ দেখার মতো নেই। সেই তরুণকেও একইভাবে পাখি দেওয়া হলো এবং তাকেও একই কথা বলা হলো। কিছুক্ষণ পর তাদের প্রত্যেকে জবাই করা পাখি নিয়ে ফিরে আসল কিন্তু সেই তরুণ জীবিত পাখি হাতে নিয়ে ফিরে আসল। পীর সাহেব জিজ্ঞাসা করলেন যে, অন্যদের মতো তুমি একে জবাই করলে না কেন? সে আরয করল: হুযুর! আমি এমন কোনো জায়গা পাইনি যেখানে কেউ দেখছে না, কারণ আমি যেখানেই গেছি, সেখানেই দেখেছি যে আল্লাহ পাক আমাকে দেখছেন। তাই বাধ্য হয়ে ফিরে এসেছি। এই কথা শুনে সকল পীর ভাইদের চোখের উপর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami