Share this link via
Personality Websites!
হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ’র বৈশিষ্ট্যসমূহের মধ্যে তৃতীয় বৈশিষ্ট্য এই যে, তিনি উম্মতের মধ্যে সর্বাধিক লজ্জাশীল। হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: লজ্জা ঈমানের অঙ্গ এবং উসমান رَضِیَ اللهُ عَنْہُ আমার উম্মতের মধ্যে সর্বাধিক লজ্জাশীল। (জামে সগীর, পৃ: ২৫৩, হাদীস: ৩৮৬৯ ) মুসলমানদের তৃতীয় খলীফা হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি বন্ধ কামরায় গোসল করি, তখনও আল্লাহ পাকের প্রতি লজ্জার কারণে সংকুচিত হয়ে যাই। (লজ্জাশীল যুবক, পৃ: ৯)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদেরও নিজেদের লজ্জার মান যাচাই করা উচিত। হাদীস শরীফে আছে: লজ্জা যত বেশি হয়, ততই উত্তম। (মুসলিম, পৃ: ৩৯, হাদীস: ৩৭) আফসোসের বিষয় এই যে, আমাদের একটি বিরাট অংশ সেখানে লজ্জা করে না যেখানে লজ্জা করা উচিত, আর সেখানে লজ্জা করে যেখানে লজ্জা করা উচিত নয়। যেখানে গুনাহ হয়, সেখানে লজ্জা করতে হয়। একইভাবে বেপর্দা ও বদনজরীর ক্ষেত্রে লজ্জা করতে হয় যে, আমার রব আমাকে দেখছেন, আমার কী হবে!! লজ্জার সর্বাধিক হক এটাই যে, আমরা যেন আল্লাহ পাকের প্রতি লজ্জা করি। কিন্তু আমাদের অবস্থা এই যে, আমরা গুনাহের কাজে লজ্জা করি না। এর বিপরীতে, অনেক সময় যেখানে নেকীর কাজ হয়, সেখানে مَعَاذَ الله আমাদের লজ্জা আসে। দাড়ি রাখতে হলে লজ্জা আসে, পাগড়ি কেন বাঁধো না? লজ্জা লাগে। জুলফি রাখো! না, লজ্জা লাগে। নেকীর দাওয়াত দাও! না, আমার লজ্জা লাগে। অথচ লজ্জা সেখানে করা উচিত যা গুনাহের কাজ, কিন্তু আফসোস...! আমাদের সেখানে লজ্জা লাগে না।
কল্যাণ চারটি জিনিসের মধ্যে নিহিত:
মুসলমানদের তৃতীয় খলীফা হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: কল্যাণ ৪টি জিনিসের মধ্যে নিহিত: (১) নফল নামায পড়ে আল্লাহ পাকের প্রতি ভালবাসা প্রকাশ করার মধ্যে (২) আল্লাহ পাকের বিধানসমূহ এর উপর ধৈর্য ধারণ করার মধ্যে (৩) আল্লাহ পাকের তাকদীর (ভাগ্যলিপি) এর উপর সন্তুষ্ট থাকার মধ্যে (৪) এবং আল্লাহ পাক দেখছেন, একারণে তাঁর প্রতি লজ্জা করার মধ্যে। (আল লামউ, পৃ: ২৪৭)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami