Share this link via
Personality Websites!
অন্তর কুরআন শরীফের সংরক্ষণাগার হয়, আল্লাহ পাক সেই অন্তরকে শাস্তি দেন না। (জামে সগীর, পৃ: ৮৩, হাদীস: ১৩৪০ )
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দ্বিতীয় বৈশিষ্ট্য: বিবাহে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুই শাহজাদী আবদ্ধ হন
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ’র বৈশিষ্ট্যসমূহের মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্য এই যে, তাঁর সাথে একের পর এক (অর্থাৎ একজন একজন করে) প্রিয় আকা মাক্কী, মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুই শাহজাদী বিবাহবন্ধনে আবদ্ধ হন।
হযরত আদম عَلَیْہِ السَّلَام থেকে শুরু করে প্রিয় আকা, মাক্কী, মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পর্যন্ত কমবেশি ১ লক্ষ ২৪ হাজার আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام আগমন করেছেন। অনেক নবীকেই আল্লাহ পাক কন্যা সন্তান দ্বারা ধন্য করেছেন, তাঁরা তাঁদের শাহজাদীদের বিবাহও দিয়েছেন। কিন্তু হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ ব্যতীত মানবজাতির ইতিহাসে এমন কোনো ব্যক্তি নেই, যাঁর সাথে কোনো নবীর عَلَیْہِ السَّلَام দুই কন্যা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
শাহজাদীদের বিবাহ ওহীর মাধ্যমে সম্পন্ন হয়:
আমাদের আকা ও মাওলা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: নিশ্চয় আল্লাহ পাক আমার প্রতি ওহী নাযিল করেছেন যে, আমি যেন আমার দুই শাহজাদীর বিবাহ উসমানের সাথে দিই।
(আশ শরীয়াতুন লিল আজিরি, খণ্ড: ৪, পৃ: ১৯৩৮, হাদীস: ১৪০৬)
হে আশিকানে রাসূল! জানা গেল যে, প্রিয় আকা, মদীনাওয়ালা মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাহজাদীগণ আল্লাহ পাকের দরবারে অত্যন্ত মকবুল যে, তাঁদের বিবাহের সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়েছেন। এর থেকে এটাও অনুমান করুন যে, আল্লাহ পাক তাঁর সর্বাধিক প্রিয় নবী, রাসূল-এ-হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় কন্যাদের জন্য যাঁকে নির্বাচন করেছেন, অর্থাৎ হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ তিনি কত উচ্চ মর্যাদার অধিকারী?
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami