Share this link via
Personality Websites!
নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এভাবে দরূদ শরীফ পাঠ করবে, তার জন্য আমার শাফায়াত (সুপারিশ) ওয়াজীব হয়ে যায়। (আত তারগীব ওয়াত তারহীব, ২/৩২৯, হাদীস ৩০)
(১) এক হাজার দিনের নেকী
جَزَى اللهُ عَنَّا مُحَمَّدًامَاهُوَ اَهْلُهٗ
হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এ দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন। (মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
(২) যেন শবে কদর পেয়ে গেলো
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো।
(তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ৩১ অক্টোবর ২০২৪ইং
(১) সুন্নাত ও আদব শিখা: ৫ মিনিট (২) দোয়া মুখস্ত করানো ৫ মিনিট, (৩) যাচাই: ৫ মিনিট, সর্বমোট ১৫ মিনিট
* হাঁচি আসলে اَلْحَمْدُ لِلّٰه বলা উচিত, উত্তম এটাই যে,
اَلْحَمْدُ
لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ বা اَلْحَمْدُ
لِلّٰه عَلٰی كُلِّ حَال বলা। শ্রোতার উপর ওয়াজিব হলো দ্রুত یَرْحَمُكَ الله (অর্থাৎ আল্লাহ পাক তোমার উপর দয়া করুন) বলা। আর এতটুকু আওয়াজে বলবে যাতে হাঁচি দাতা শুনতে পায়। (বাহারে শরীয়ত, ৩য় অংশ, ১৬/৪৭৬) * জবাব শুনে হাঁচিদাতা বলবে یَغْفِرُ اللهُ
لَنَا وَلَکُمْ (অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে ও তোমাদেরকে ক্ষমা করুন) বা এটা বলবে
یَھْدِیْکُمُ اللهُ
وَیُصْلِحُ بَالَکُمْ (অর্থাৎ আল্লাহ পাক তোমাদের হেদায়ত দান করুন এবং তোমাদের অবস্থা ভালো করুন)। (ফাতাওয়ায়ে হিন্দিয়্যা, ৫/৩২৬)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami