Share this link via
Personality Websites!
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم। যখন আমি চেহারা থেকে হাত সরালাম তো তারা উভয় ফেরেশতা চলে গিয়েছিলো। (শাওয়াহিদুল হক, আল বাবুস সাদিস, ২৩০ পৃ:)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয়
ইসলামী বোনেরা!
এই ঈমান উদ্দীপক ঘটনার মধ্যে যেখানে আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মুবারকের আলোচনা রয়েছে, সাথে সাথে তা থেকে এটাও শিক্ষা দেয়া হচ্ছে যে আমাদের উচিত পৃথিবীতে ভালো স্বভাব অবলম্বন করা, اَلْحَمْدُ لِلّٰه এই ভালো অভ্যাস কবর ও হাশরে মুক্তির মাধ্যম হয়ে যাবে। যেমন * সুন্নাতে মুস্তফার উপর আমল করার নিমিত্তে প্রতিটি জিনিস ডান হাতে নেয়া ও দেয়ার অভ্যাস করুন,
اِنْ شَآءَ
الله কিয়ামতের দিন যখন আমলনামা দেয়া হবে তখন ডান হাতেই দিবে আর যার ডান হাতই আগে অগ্রসর হবে এবং যার ডান হাতে আমলনামা গেলো, সে জান্নাতে যাবে * এইভাবে দুনিয়াতে মুশকিল ও পেরেশানের সময় আউল বাউল বাক্য বলার পরিবর্তে ভালো কথা মুখ দিয়ে বের করার অভ্যাস করুন, যেমন কোন বিপদ আসলো, পেরেশানী আসলো তো اِنَّا لِلّٰهِ وَ
اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْن পাঠ করার অভ্যাস করুন, حَسْبِیَ الله (আমার জন্য আল্লাহ পাকই যথেষ্ট) বলুন, ইয়া রাসূলাল্লাহ! আল মদদ....! বলুন, এরকম ভালো ভালো বাক্য বলার অভ্যাস করেন তো যখন কবর ও হাশরের ভয়াবহতার সম্মুখিন হবেন, اِنْ شَآءَ
الله অভ্যাস অনুযায়ী মুখ দিয়ে একই বাক্য বের হবে আর আল্লাহ পাক চান তো বিপদ দূর করে দিবেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নামসমূহের গণনা করা সম্ভব নয়
প্রিয় ইসলামী বোনেরা! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহান শান সমূহের মধ্যে হতে একটি শান এটাও যে তাঁর অসংখ্য নাম মুবারক রয়েছে, “পিয়ারে আক্বা কি পিয়ারি সিরাত কিতাবে” লিখা হয়েছে যে মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে “নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ৮০০ নাম মুবারক লিখা হয়েছে। সায়্যিদি আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি যখন গবেষণা (Research) করলাম তো ১৪০০টি নাম মুবারক পেয়েছি, আরও বলেন: (এগুলো ঐসব যা আমার জ্ঞানে সংকুলান হয়েছে নতুবা) নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মুবারক গণনা (Counting) করা অসম্ভব। (ফাতাওয়ায়ে রযবীয়্যা, খন্ড: ২৮, পৃ: ৩৬৫-৩৬৬)
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যেহেতু সমস্ত সৃষ্টির নবী, এজন্য প্রত্যেক সৃষ্টির মধ্যে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মুবারকের সুবাস রয়েছে। তাবেয়ী বুযুর্গ হযরত কা’বুল আহবার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami