Share this link via
Personality Websites!
৩/৪৭২, হাদীস ৫২৩১) * সম্পদের আধিক্য থাকবে। (মুসলিম, কিতাবুয যাকাত, ৩৯২ পৃষ্ঠা, হাদীস ২৩৩৯) * দ্বীনের উপর অটল থাকা এত কঠিন হয়ে যাবে, যেনো হাতের মুঠোয় আগুনের কয়লা নেয়া। (তিরমিযী, কিতাবুল ফিতন, ৪র্থ অধ্যায়, ৭৩/১১৫, হাদীস ২২৬৭) * সময়ের বরকত হবে না, এমনকি বছর মাসের ন্যায়, মাস সপ্তাহের ন্যায়, সপ্তাহ দিনের ন্যায় এবং দিন এমন হয়ে যাবে, যেমন কোন জিনিষে আগুন লাগলো এবং দ্রুত জ্বলে শেষ হয়ে গেলো। (তিরমিযী, কিতাবুল ফিতন, ৪/১৪৮, হাদীস ২৩৩৯) * যাকাত দেয়া (মানুষের মাঝে এমন কষ্টকর হবে যে, তা) ক্ষতিপূরণ মনে করবে। (তিরমিযী, কিতাবুল ফিতন, ৪/৮৯, হাদীস ২২১৭) * ইলমে দ্বীন পড়বে কিন্তু দ্বীনের জন্য নয়। * পুরুষরা তাদের স্ত্রীর আনুগত্য করবে। * পিতামাতার অবাধ্যতা করবে। * বন্ধু বান্ধুবের সাথে মেলামেশা করবে এবং পিতা থেকে পৃথক হয়ে যাবে। * মসজিদে লোকেরা চিৎকার চেচামেচি করবে। * গানবাজনার আধিক্য হবে। * পূর্ববর্তী লোকদের প্রতি লোকেরা অভিশাপ দিবে, তাদেরকে গালমন্দ করবে। (তিরমিযী, কিতাবুল ফিতন, ৪/৯০, হাদীস ২২১৮) * অপদস্ত লোক, যাদের শরীরে কাপড়, পায়ে জুতা নসীব হতো না, তারা বড় বড় প্রাসাদ বানিয়ে গর্ব করবে। (মুসলিম, কিতাবুল ঈমান, ৩৩ পৃষ্ঠা, হাদীস ৯৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
এতক্ষণ আমরা কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে শুনেছি, কিয়ামতের কিছু নিদর্শন এমনও যে, যা প্রকাশ হয়ে গেছে আর কিছু নিদর্শন এমন, যা প্রকাশ হওয়া বাকী আছে।
একটি নিদর্শন যা পূরণ হয়ে গেছে, তা কোরআনে পাকেও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যেমনটি
পারা ২৭ সূরা কমরের ১ম আয়াতে ইরশাদ করেন:
اِقۡتَرَبَتِ السَّاعَۃُ وَ انۡشَقَّ الۡقَمَرُ (۱)
(পারা ২৭, সূরা কমর, আয়াত ১)
কানযুল ঈমান থেকে অনুবাদ: নিকটে এসেছে ক্বিয়ামত এবং দ্বি-খন্ডিত হয়েছে চাঁদ।
তাফসীরে সীরাতুল জিনানে এই আয়াতে করীমার আলোকে রয়েছে: কিয়ামত নিকটবর্তী হওয়ার নিদর্শন প্রকাশ হয়ে গেছে যে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুজিযায় চাঁদ দুই টুকরো হয়ে ফেঁটে গেলো। চাঁদের দুই টুকরো হওয়া, যা এই আয়াতে বর্ণিত হয়েছে, তা নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উজ্জল মুজিযার অন্তর্ভূক্ত।
(তাফসীরে খাযিন, সূরা কমর, ১ম আয়াতের পাদটিকা, ৪/২১৬)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami