Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী বোনেরা! অন্তরের কঠোরতা এমন একটি অভ্যন্তরীণ রোগ, যার কারণে অন্যায় ভাবে হত্যা এবং না জানি কি কি গুনাহ সংঘঠিত হয়ে যায়, অন্তরের কঠোরতা কি? আসুন শ্রবণ করি! যেমনটি;
তাফসীরে “সীরাতুল জিনান” ৪র্থ খন্ডের ৩৭০ পৃষ্ঠায় রয়েছে: অন্তরের কঠোরতার অর্থ হচ্ছে যে, মৃত্যু এবং পরকালকে স্মরণ না করার কারণে অন্তর এমন কঠোর হয়ে যায় যে, উপদেশ অন্তরে রেখাপাত করে না, গুনাহের প্রবণতা বেড়ে যায়, গুনাহ করতে লজ্জাবোধ হয় না এবং তাওবা করার প্রতি মনোযোগ থাকে না। (সীরাতুল জিনান, ৪/৩৭০পৃ:)
মনে রাখবেন! অন্তরের কঠোরতার রোগ কোন সাধারণ রোগ নয় বরং এটি এমন ক্ষতিকারক যে, কুরআনে পাকেও স্পষ্টভাবে পাষান হৃদয়ের লোকের তিরস্কারের বর্ণনা করা হয়েছে, যেমন- ১ম পারা, সুরা বাকারা, ৭৪ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
ثُمَّ قَسَتْ قُلُوْبُکُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِکَ فَہِیَ کَالْحِجَارَۃِ اَوْ اَشَدُّ قَسْوَۃً ؕ
(পারা ১, বাকারা, আয়াত ৭৪) কানযুল ঈমান থেকে অনুবাদ: অতঃপর, এরপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেলো। তখন তা পাথর সমূহের ন্যায় হয়; বরং তদপেক্ষাও কঠিনতর।
প্রিয় ইসলামী বোনেরা! বর্ণনাকৃত আয়াতে মুবারাকায় যে কঠিন
হৃদয়ের লোকদের তিরস্কারের বর্ণনা করা হয়েছে, তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বনী ইসরাঈলের
লোকদের,
যারা হযরত মুসা عَلَیْہِ السَّلَام এর যুগে ছিলো, তাদের সম্পর্কে
বর্ণনা করা হয়েছে, বড় বড় নিদর্শন এবং হযরত মুসা
عَلَیْہِ السَّلَام এর মুজিযা দেখেও তারা শিক্ষা গ্রহন করেনি, তাদের অন্তর
পাথরের মতো হয়ে গিয়েছিলো বরং তার চেয়েও বেশি কঠিন, কেননা পাথরেও প্রভাব
বিস্তার করে যে, এদের কোন কোনটি থেকে নদী প্রবাহিত হয়, কোন কোন পাথর ফেটে
যায় তখন তা থেকে পানি প্রবাহিত হয় এবং কোনটি খোদাভীতিতে গড়িয়ে পড়ে, আল্লাহ
পাকের যেমন ইচ্ছা, কিন্তু মানুষ! যাকে অধিকহারে বোধশক্তি ও বিবেচনা করার জ্ঞান দেয়া হয়েছে, যারা ইন্দ্রিয়
ক্ষমতাবান, জ্ঞানে পরিপূর্ণ, যাদের সম্মুখে দলীলাদি দৃশ্যমান এবং শিক্ষা
ও নসিহত অর্জনের সুযোগ রয়েছে কিন্তু তারপরও আল্লাহ পাকের আনুগত্য ও উপাসনার দিকে আসে
না। (সীরাতুল জিনান, পারা: ১, ১/১৪৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী বোনেরা! এতে কোন সন্দেহ নেই যে, অন্তরের কঠোরতা অনেক মারাত্মক একটি ব্যাধি এবং ক্ষতিকারক বিপদ। গুনাহের ব্যাধিতে আক্রান্ত করানোর মাঝে এই রোগের অনেক বড় ভূমিকা রয়েছে। এর ভয়াবহতা প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ বিন মুবারক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মুমিনের জন্য সবচেয়ে বড় শাস্তি হলো, তার অন্তর কঠিন হয়ে যাওয়া। (হিলইয়াতুল আউলিয়া, ৩/৪৪) কেননা অন্তরের কঠোরতা গুনাহে বৃদ্ধি ঘটায়, অন্তরের কঠোরতা দ্বীন থেকে দূরে ঠেলে দেয়, অন্তরের কঠোরতা ইবাদত ও তিলাওয়াত আর আল্লাহ পাকের যিকিরের স্বাদ মিঠিয়ে দেয়,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami