Share this link via
Personality Websites!
(পারা ৯, সুরা আরাফ, আয়াত: ১৮০) কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং আল্লাহরই রয়েছে বহু উত্তম নাম।
ইমাম ফখরুদ্দিন রাযি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আয়াতের এই অংশের অর্থ হলো, আসমায়ে হুসনা (অর্থাৎ উত্তম নাম) শুধুমাত্র আল্লাহ পাকেরই রয়েছে, আল্লাহ পাক ছাড়া আর যাদের নাম উত্তম তা আল্লাহ পাকের দানক্রমে, তাঁর করুণার মাধ্যমেই উত্তম। অতঃপর এ দ্বারা এটাও প্রমান হয়ে গেলো যে, আল্লাহ পাকের যত নাম রয়েছে তা সবগুলো অতি উত্তম, কোন মন্দ নাম, কোন মন্দ অর্থবিশিষ্ট নাম আল্লাহ পাকের নেই, না হতে পারে। (তাফসীরে কবীর, পারা ৯, সুরা আরাফ, ১৮০ নং আয়াতের পাদটীকা, খণ্ড ৫, পৃঃ: ৪১৪)
প্রিয় ইসলামী ভাইয়েরা! উক্ত আয়াতে করীমায় আল্লাহ পাক নিজের উত্তম নাম সমূহকে আসমায়ে হুসনা (অর্থাৎ উত্তম নাম) বলেছেন। এতে আমাদের শেখার একটি মাদানী ফুল হলো, আমরাও যেন আমাদের, আমাদের সন্তানদের ভালো ভালো, সুন্দর ও চমৎকার নাম রাখি। আল্লামা ইবনে আরবি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন তোমরা এটা জেনে নিয়েছো যে, আল্লাহ পাকের উত্তম নাম গুলো সুন্দর, তবে এখন তোমরাও তোমাদের নাম সুন্দর ও উত্তম রাখো। (আল আসনা ফি শরহে আসমাইল হুসনা ও সিফাতিহি, পৃঃ ৪৯)
আর এটা কিভাবে হবে? আমরা আমাদের, আমাদের সন্তানদের ভালো নাম কিভাবে রাখবো? আল্লামা ইবনে আরবি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এটা এভাবে হবে যে, তোমরা তোমাদের ও তোমাদের সনন্তানদের নাম আম্বীয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَامও আউলিয়া কেরামগণের নামানুসারে রাখো।
(আল আসনা ফি শরহে আসমাইল হুসনা ও সিফাতিহি, পৃঃ ৪৯)
হাদীসে পাকে রয়েছে: আম্বীয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام গণের নামানুসারে নাম রাখো এবং নিশ্চয় আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহ পাকের নিকট খুবই পছন্দনীয়। (আবু দাউদ, পৃঃ ৭৭৫, হাদিসঃ ৪৯৫০)
প্রিয় ইসলামি ভাইয়েরা! নিয়্যত করুন, মন মানসিকতা তৈরী করুন বরং এই অভ্যাস গড়ে তুলুন যে, যখনি কারো নাম রাখার সুযোগ হয় তখন শুধুমাত্র সম্পর্ক যুক্ত নামই রাখুন। আব্দুর রহমান নাম রাখুন, আব্দুল্লাহ নাম রাখুন, আহমদ নাম রাখুন, মুহাম্মদ নাম রাখুন, এমনিভাবে অন্যান্য আম্বীয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام, সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان, আউলিয়ায়ে কেরামগণের নামানুসারে নাম রাখুন اِنْ شَآءَ الله এর বরকত নসীব হবে, সৌভাগ্যক্রমে যদি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় নামানুসারে নাম রাখা হয় তবে কতইনা মর্যাদাপূর্ণ হবে। ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: কিয়ামতের দিন মুহাম্মদ নামক এক ব্যাক্তিকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ পাক তাকে বলবেন: হে বান্দা! তোমার নাম
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami