Share this link via
Personality Websites!
বার এবং অপর বর্ণনা অনুযায়ী ৭ বার আগমন করেন এবং দেখেন যে, এখানে কোন ব্যক্তি এমন আছে কিনা যার রূহ কবজ করার আদেশ দেওয়া হয়েছে। (শরহুস সুদুর, ৪৩ পৃষ্ঠা)
হযরত সাবিত বুনানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: দিন রাতের চব্বিশ ঘণ্টার মধ্যে এমন কোনো ঘণ্টা নেই যাতে মালাকুল মওত عَلَیْہِ السَّلَام প্রত্যেক জীবের মাথার ওপর দাঁড়িয়ে থাকেন না। যদি আদেশ দেওয়া হয় তাহলে তার রূহ কবজ করে নেন অন্যথায় তিনি ফিরে যান।
(হিলয়াতুল আউলিয়া, ২/৩৭০, সংখ্যা: ২৬০৪)
الله الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! কিরূপ শিক্ষনীয় বিষয়, আমরা অলসতায় নিমজ্জিত, অনর্থক কাজকর্মে নিমজ্জিত, গুনাহে লিপ্ত, অন্যদিকে সকল স্বাদ বিনাশকারী হযরত মালাকুল মওত عَلَیْہِ السَّلَام সর্বদা আমাদের জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ আমরা মৃত্যু থেকে উদাসীন, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন নিয়ে সন্তুষ্ট অথচ মৃত্যু সবসময় আমাদের মাথার উপর বিদ্যমান।
তোমাদের মধ্যে কেউ জীবিত থাকবে না
ইমাম
হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত মালাকুল-মওত
عَلَیْہِ السَّلَام প্রতিদিন
ঘরে ঘরে ৩ বার পরিদর্শন করেন, যদি তাদের
কারও সময় ঘনিয়ে আসে তবে তিনি তার রূহ কবজ করে নেন।
ঘরে হৈচৈ সৃষ্টি হয়ে যায়, পরিবার-পরিজন কান্নাকাটি শুরু করে, ঐ সময় হযরত মালাকুল মওত عَلَیْہِ
السَّلَام ঘরের দরজায় দাঁড়িয়ে বলেন: হে লোক
সকল! আমি তোমাদের প্রতি কোন অন্যায় করিনি,আল্লাহর পক্ষ থেকে
আমাকে আদেশ করা হয়েছে, আমি তোমাদের কোন রিযিক আহার করিনি, তোমাদের
আয়ু সংক্ষিপ্ত করিনি এবং সময়ের পূর্বে তোমার রূহ কবজ করিনি, নিশ্চয়ই
আমি আবার তোমাদের কাছে আসবো। অতঃপর আবার
আসবো। এমনকি তোমাদের মধ্যে
কেউ জীবিত থাকবে না।
(ইহয়াউল-উলুম, কিতাবু যিকরিল মওত, ৪/৫৬৭)
মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام ’র ৪টি রূপ
হুজ্জাতুল-ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত
মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام 'র ৪টি ভিন্ন রূপ রয়েছে:
(১) একটি হলো এমন রূপ যাতে তার মুখ থেকে আগুনের শিখা
বের হয় (২) দ্বিতীয় রূপটি সম্পূর্ণ কালো (৩) তৃতীয় রূপটি অত্যন্ত কঠোর এবং অপ্রীতিকর
(৪) এবং চতুর্থ রূপটি অত্যন্ত
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami