Share this link via
Personality Websites!
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বে ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه শাবানুল মুয়াজ্জমের বরকতময় মাস শুরু হয়ে গিয়েছে। আমাদের এ বরকতময় মাসের প্রতি অতি আদব ও সম্মান বজায় রেখে অধিকহারে ইবাদত ও তিলাওয়াত করা উচিত। এ মাস প্রিয় নবী হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র সাথে সম্পৃক্ত। যেমনটি নবী করীম, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: شَعْبَانُ شَهْرِي وَرَمَضَانُ شَهْرُ اللَّهِ" অর্থাৎ শাবান আমার মাস আর রমযান আল্লাহ পাকের মাস।”
(জামে' সগীর, হরফুশ শীন, ৩০১ পৃষ্ঠা, হাদীস নং- ৪৮৮৯)
শাবান মাসে অধিক হারে দরূদ শরীফও পাঠ করা উচিত, কেননা গুনিয়াতুত তালেবীনে বর্ণিত রয়েছে: শাবানুল মুয়াজ্জমে প্রিয় নবী রাসূলে আরবী হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم 'র উপর অধিক হারে দরূদ শরীফ পাঠ করা হয় আর এটি নবীয়ে মুখতার, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم 'র উপর দরূদ প্রেরণের মাস। (গুনিয়াতুত তালেবীন, মজলিশে ফী ফালি শাহরি শাবান, ১/৩৪২)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami