Share this link via
Personality Websites!
নামে একটি বিভাগও প্রতিষ্ঠা করেছে। যাতে এর মাধ্যমে সুন্নী ওলামায়ে কেরামকে (মসজিদের ইমাম, খতীব, শিক্ষকদের) আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি খেদমত সম্পর্কে অবহিত করা যায়। তাদের সাথে সম্পর্ক দৃঢ় করে তাদেরকে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত করা যায় এবং তাদের কাছ থেকে দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজে সহযোগিতা নেয়া যায়। তাদের দোয়া নেয়া যায় এবং সুন্নি মাদ্রাসা ও জামেয়া সমূহে দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজের ব্যবস্থা করা যায়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, যিকির ও দরূদ সম্পর্কে কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র দু'টি বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ হচ্ছে: আপন প্রতিপালকের যিকিরকারী ও যিকির বর্জনকারীর উদাহরণ জীবিত ও মৃতের ন্যায়। (বুখারী, কিতাবুত-দাওয়াত, ৪/২২০, হাদীস: ৬৪০৭) (২) ইরশাদ হচ্ছে: “কিয়ামতের দিন লোকদের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী সেই হবে যে দুনিয়ায় আমার উপর অধিকহারে দরূদ শরীফ পাঠ করছে। (তিরমিযী ২/২৭, হাদীস: ৪৮৪) * আল্লাহ পাকের যিকির সর্বদা আধ্যাত্মিক খাদ্য * কতিপয় আল্লাহর ওলী তিন বছর যাবত পানি পান করেননি কিন্তু তবুও জীবিত ছিলেন, আল্লাহর যিকিরের বরকতে। (মিরাতুল মানাজিহ ৭/৩২০) * অধিক হারে আল্লাহর যিকির করো, আল্লাহর বিশেষ বান্দা হয়ে যাবে (গ্রাম্যলোকদের প্রশ্ন ও প্রিয় নবী রাসূলে আরবীর উত্তর, ৩ পৃষ্ঠা) * হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام বলেন: মোরগ বলে: اذكروا الله يَا غَافِلِين হে উদাসীগণ! আল্লাহকে স্মরণ করো, (ফয়যুল কাদীর, ১/৪৮৮, হাদীস: ৪৮৮) (প্রাগুক্ত, ৩৯: পৃষ্ঠা) * যদি কোন আমল এমন থাকে যা আল্লাহও করেন, ফেরেস্তারাও করে এবং মুসলমানদেরও সেটা করার আদেশ দেওয়া হয়েছে তা হলো একমাত্র নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র প্রতি দরূদ শরীফ প্রেরণ করা। (দরূদ ও সালামের সমাহার, ২০ পৃষ্ঠা) " মহান আল্লাহ পাকের দরূদ পাঠের অর্থ হলো রহমত অবতীর্ণ করা পক্ষান্তরে ফেরেস্তা এবং আমাদের দরূদ পাঠের অর্থ হলো রহমত প্রার্থনা করা। (দরূদ ও সালামের সমাহার, ২১ পৃষ্ঠা)
ঘোষণা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami