Share this link via
Personality Websites!
হযরত রুআইফা বিন সাবিত رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: "যে ব্যক্তি এই দরূদ পড়বে "اللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَانْزِلُهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَة" তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল।”
(মুজামে-কবীর , রুআইফা বিন আল আনসারী, ৫/২৬, হাদীস নং- ৪৪৮০)
৮ নাম্বার নেক আমলের প্রতি উৎসাহ প্রদান
سُبْحٰنَ الله! হে আশিকানে রাসূল! আপনারা শুনলেন তো! দরূদে পাক কতো সংক্ষিপ্ত এবং অধিক মর্যাদাপূর্ণ আমল কিন্তু এর প্রতিদান কতোইনা উত্তম, যার বরকতে হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র শাফায়াত ওয়াজিব হয়ে যায়। তাই রহমতে আলম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র শাফায়াতের অধিকারী হতে অধিক হারে দরূদ শরীফ পাঠ করতে থাকুন। اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা'ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে বিভিন্ন সময় দরূদ শরীফের উৎসাহ প্রদান করা হয় আর দরূদ শরীফের উৎসাহ তো ৭২টি নেক আমলের মধ্যেও অন্তর্ভুক্ত। সুতরাং নেক আমল নং ৮ এ রয়েছে: আপনি কি আজ কমপক্ষে ৩১৩ বার দরূদ শরীফ পাঠ করেছেন? এই নেক আমলের প্রতি যদি আমরা আমলকারী হয়ে যাই তবে আমরা দরূদ ও সালামের অভ্যস্ত হয়ে যাব। তাই দরূদ শরীফের অভ্যাস গড়ে তোলার জন্য নেক আমলের উপর আমল করুন। দরূদ ও সালামের ফযীলত পড়তে থাকুন এবং না পড়ার শাস্তিও মাথায় রাখুন। সবর্দা নিজের সাথে একটি তাসবীহ রাখুন, যার মাধ্যেমে দৈনিক নির্দিষ্ট সংখ্যায় দরূদ শরীফ পাঠ করুন। এছাড়াও অবসর সময়ে অনর্থক কথাবার্তায় লিপ্ত না হয়ে যিকির ও দরূদ শরীফ পাঠের অভ্যাস গড়ে তুলুন। এসব উত্তম অভ্যাস বাস্তবায়নের জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা'ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে এর বিভিন্ন বিভাগ সমূহে খেদমতে নিয়োজিত হয়ে যান এবং ইহকালীন ও পরকালীন বরকতের অংশীদার হোন।
শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ সুন্নী ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসার ফলশ্রুতিতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী ওলামাদের সাথে যোগাযোগ বিভাগ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami