Share this link via
Personality Websites!
উপার্জনের
৫০ টি মাদানী ফুল, পৃষ্ঠা ৪) * কর্মচারী রাখার সময়, চাকরির মেয়াদ, ডিউটির সময় এবং বেতন ইত্যাদি পূর্ব
থেকেই নির্ধারণ করা জরুরি। (প্রাগুক্ত, পৃষ্ঠা ৪)
* আপনি কর্মচারী হলে অফিসে
বা দোকানে আসা যাওয়ার সময় সঠিকভাবে লিখুন। যদি মিথ্যা লেখা হয় এবং ডিউটি কম করার পরও পুরো বেতন নেওয়া
হয় তবে গুনাহগার ও জাহান্নামের আযাবের হকদার হতে হবে। (প্রাগুক্ত, পৃষ্ঠা ৭ পৃষ্ঠা) * বেতন বাড়ানো বা পদোন্নতি
ইত্যাদির জন্য জাল সার্টিফিকেট বানানো নাজায়িয ও গুনাহ। (প্রাগুক্ত, পৃষ্ঠা ৮)
হালাল রিযিক উপার্জনের অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতী হালকায় বর্ণনা করা হবে। সুতরাং, তা জানতে তরবিয়্যতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরুদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরুদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)
(২) সমস্ত গুনাহের ক্ষমা:
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ
হযরত সায়্যিদুনা আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দরুদ শরীফ
পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ৬৫ পৃষ্ঠা)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami