Share this link via
Personality Websites!
প্রথমে প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী লক্ষ্য করুন:
* মিসওয়াক করে দুই রাকাত নামায আদায় করা মিসওয়াক করা ব্যতীত ৭০ রাকাতের চেয়ে উত্তম। (আত-তারগীব ওয়াত তারহীব, ১ম খণ্ড, ১০২ পৃষ্ঠা, হাদীস- ১৮)
* মিসওয়াকের ব্যবহার নিজের জন্য আবশ্যক করে নাও। কেননা তা মুখের পরিচ্ছন্নতা এবং আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম। (মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, ২য় খণ্ড, ৪৩৮ পৃষ্ঠা, হাদীস- ৫৮৬৯) * হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত যে, মিসওয়াকে দশটি গুণাগুণ রয়েছে, এগুলো হলোঃ মিসওয়াক মুখ পরিষ্কার করে, মাড়ি শক্তিশালী করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, কফ দূর করে, মুখের দূর্গন্ধ দূর করে, সুন্নাতের অনুসরণ হয়, ফেরেশতারা খুশি হয়, আল্লাহ পাক সন্তুষ্ট হন।
ঘোষণা
মিসওয়াকের অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতী হালকায় বয়ান করা হবে অতএব এগুলো জানতে তরবিয়্যতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami