Share this link via
Personality Websites!
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত আবু সাঈদ খুদরী رَضِیَ اللهُ عَنْہُ একজন সাহাবিয়ে রাসূল, তিনি বলেন: একদিন আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার হাত ধরলেন আর বললেন: یَا اَبَا سَعِیْدٍ ثَلَاثَۃ مَنْ قَالَہُنَّ دَخَلَ الْجَنَّۃَ অর্থাৎ হে আবু সাঈদ! যে ব্যক্তি তিনটি বিষয়ের স্বীকৃতি দেয়, সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু সায়্যিদ খুদরী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সেই তিনটি জিনিস কী কী? বললেন: مَنْ رَضِیَ بِاللہِ رَبًا وَ بِالْاِسْلَامِ دِیْناً وَ بِمُحَمَّدٍ رَسُوْلًا, (১): অর্থাৎ যে আল্লাহ পাক প্রতিপালক হওয়ার, (২) ইসলাম দ্বীন হওয়ার এবং (৩) মুহাম্মদ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) রাসূল হওয়ার উপর সন্তুষ্ট হয়ে যায়। (মুসনদে আহমদ, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৯, হাদীস: ১১১০২)
এক হাদীসে পাকে وَجَبَتْ لَہٗ الْجَنَّۃُ এইভাবে রয়েছে, অর্থাৎ যে বান্দা আল্লাহ পাককে প্রতিপালক হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে ও হযরত মুহাম্মদ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) রাসূল হওয়ার ব্যাপারে সন্তুষ্ট হয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। (মুসলিম, ৭৫৩ পৃষ্ঠা, হাদীস: ১৮৮৪)
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চাচাজান, হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ বলেন: রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: ذَاقَ طَعْمَ الْاِیْمَانِ مَنْ رَضِیَ بِاللہِ رَبًّا وَ بِالْاِسْلَامِ دِیْنًا وَبِمُحَمَّدٍ نَبِیًّا অর্থাৎ যে আল্লাহ পাককে প্রতিপালক হওয়ার, ইসলামকে দ্বীন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami