Share this link via
Personality Websites!
এক হাদীসে কুদসিতে, আল্লাহ পাক বলেন: আমিই আল্লাহ, আমি ছাড়া ইবাদতের কেউ যোগ্য নেই, ব্যস যে আমার (দেয়া) বিপদের উপর ধৈর্যধারণ করে না, আমার নেয়ামতের শোকরিয়া আদায় করে না আর আমার তকদীরের উপর সন্তুষ্ট থাকে না, তার উচিত আমি ব্যতীত অন্য কোনো প্রতিপালকের অনুসন্ধান করা। (মু’জামে কবীর, খন্ড: ২২, পৃষ্ঠা: ৩২১, হাদীস: ৮০৭)
! اَلْاَ مَانُ وَ الْحَفِيْظ প্রিয় ইসলামী ভাইয়েরা! দেখুন! কেমন মন্দ কথা! যে বান্দা আল্লাহ পাকের তকদীরের উপর, তাঁর ফয়সালার উপর সন্তুষ্ট থাকে না, তাকে ধিক্কার দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে যে তার বান্দা বলে দাবি করার কোনো অধিকার নেই। মূলত বান্দা তো সেই, যে আল্লাহ পাকের ফয়সালার উপর রাজি থাকে।
পূর্ববর্তী যুগে আনুষ্ঠানিকভাবে বাজারে গোলাম বেচা কেনা করা হতো। একবার হযরত ইব্রাহীম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একজন গোলামের প্রয়োজন পড়লো। তিনি বাজারে গেলেন, একজন গোলাম কিনলেন আর তাকে ঘরে নিয়ে আসলেন। তিনি সেই গোলামকে জিজ্ঞাসা করলেন: তোমার নাম কী? গোলাম বললো: যে নামে আপনি ডাকবেন, তাই আমার নাম হবে। তিনি জিজ্ঞাসা করলেন: তুমি কী খেতে অভ্যস্ত? গোলাম বললো: আপনি যা খাওয়াবেন। অতঃপর বললেন: কোনো ইচ্ছা থাকলে বলো! গোলাম বললো: আপনার যা ইচ্ছা, তাই আমার ইচ্ছা। আমি তো গোলাম আর গোলামের এ ব্যাপারে কোনো অধিকার থাকে না। এতে হযরত ইব্রাহীম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ভাবতে লাগলেন: হায়! আমিও যদি আল্লাহ পাকের এমন অনুগত হতাম তাহলে কতই না ভালো হতো। (তাযকিরাতুল আউলিয়া, ৭৮ পৃষ্ঠা)
হে আশিকানে রাসূল! বান্দা (অর্থাৎ গোলাম) হওয়া একে বলে। বান্দা হলো সেই যার কোনো প্রত্যাশা নেই, যার নিজের কোনো ইচ্ছা নেই। বান্দা সর্বদা মালিকের ইচ্ছায় চলে, এজন্য আমাদেরও উচিত যে দরিদ্রতা আসুক, পেরেশানি আসুক, বিপদ আসুক, যা কিছু হোক না কেন, আমরা আল্লাহ পাকের ফয়সালার উপর রাজি থাকবো, কখনো মুখে কোনো অভিযোগ আনবো না।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami