Share this link via
Personality Websites!
দশকে বাতি নিভিয়ো না, অর্থাৎ এই রাতে ঘুমিয়ে পড়ো না, বরং রাত জেগে অধিক পরিমাণে ইবাদত করো।
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নফল রোযা রাখতেন:
উম্মুল মু'মিনীন হযরত হাফসা رَضِیَ اللهُ عَنْہَا বলেন, রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যিলহজ্বের প্রথম দশকে নিয়মিত নফল রোযা রাখতেন।
(সহীহ ইবনে হিব্বান, কিতাবুল হজ্ব: ১৭০৩ পৃষ্ঠা, হাদীস: ৬৪২২)
মনে রাখবেন! যিলহজ্বের প্রথম দশকে রোজা রাখার অর্থ হলো: যিলহজ্বের প্রথম ৯ দিনের রোযাই, কারণ ১০ই যিলহজ্বের দিনে (অর্থাৎ ঈদুল আযহার দিন) রোযা রাখা জায়েয নেই।
হে আশিকানে রাসূল! হায়! যদি আমরাও নেকীর কাজের লোভী হয়ে যেতাম, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যিলহজ্বের প্রথম দশকে রোযা রাখতেন, হায়, আমরাও যেন প্রিয় নবীর এই সুন্নতকে অনুসরণ করার জন্য নফল রোযা রাখি, নামায আদায় করি ও ইবাদত করি কারণ এই উপার্জন গুলোই কবর ও হাশরে কাজে আসবে, বাকি সব কিছু তো দুনিয়াতেই ছেড়ে যেতে হবে, তাই নেক কাজের প্রতি লোভ বৃদ্ধি করা উচিত, যিলহজ্বের প্রথম দশকে একটি নেকী ৭০০ গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাই এই সুযোগের সদ্ব্যবহার করুন এবং অধিক পরিমাণে নেক কাজ করুন। আল্লাহ পাক আমাদের সকলকে তাঁর সন্তুষ্টিমূলক কাজে মশগুল থাকার সামর্থ্য দান করুন।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami