Share this link via
Personality Websites!
হে আশিকানে রাসূল! ৪ যুল-হিজ্জাতুল-হারাম শায়খে তরিক্বত, আমীরে আহলে-সুন্নাতের পীর সাহেব সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পবিত্র উরস। আসুন বরকত অর্জনের লক্ষ্যে তার বরকতময় আলোচনা শ্রবণ করি:
সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকতময় আলোচনা
খলিফায়ে আলা হযরত মাওলানা যিয়াউদ্দিন আহমেদ সিদ্দিকী কাদেরী মাদানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ১৯৯৪ হিজরীতে, ১৮৭৭ খ্রিস্টাব্দে সিয়ালকোট জেলার (পাঞ্জাব পাকিস্তান) একটি অপ্রসিদ্ধ গ্রাম 'ক্লাসওয়ালা' নামক স্থানে জন্ম গ্রহণ করেন। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মুসলমানদের প্রথম খলিফা হযরত সিদ্দীকে আকবর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বংশধর। তিনি সিয়ালকোটে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। অতঃপর মারকাযুল আউলিয়া লাহোর এবং ২২ খাজার শহর দিল্লী শরীফে এসে কিছু দিন ইলমে দ্বীন অর্জন করেন। অবশেষে পিলিবেতে (ইউপি, ভারতে) হযরত আল্লামা মাওলানা অছি আহমদ মুহাদ্দিসে সুরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাহচর্যে দীর্ঘ চার বছর যাবত ইলমে দ্বীন অর্জন করেন, আর দাওরায়ে হাদীসের পর সমাপনী সনদ লাভ করেন। اَلْحَمْدُ لِلّٰه ইমামে আহলে সুন্নাত আ'লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কারামতপূর্ণ হাতে হযরত সায়্যিদী কুতুবে মদীনার দস্তারবন্দী হয়। তিনি ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর হাতে বাইয়াতও গ্রহণ করেন। কেবল ১৮ বৎসর বয়সেই তিনি আ'লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নিকট থেকে খেলাফতের সনদ প্রাপ্ত হন। (সায়্যিদী কুতব মদীনা, ৭ পৃষ্ঠা)
সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ১৩২৭ হিজরীতে বাগদাদ শরীফ থেকে মদীনা মুনাওয়ারায় উপস্থিত হন এবং প্রায় ৭৫ বছর তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেখানে অবস্থান করার সৌভাগ্য অর্জন করেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami