Share this link via
Personality Websites!
পড়ছিলাম, তাই তৎক্ষণাৎ উপস্থিত হতে পারিনি, দ্রুত নামায সম্পূর্ণ করে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সমীপে উপস্থিত হলাম, প্রিয় নবী (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) বললেন: আমার কাছে আসতে কোন জিনিসটি তোমাকে বাধা দিয়েছিলো? আমি বললাম: হে আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমি নামায পড়ছিলাম তাই উপস্থিত হতে পারিনি। পরক্ষণে তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন, আল্লাহ পাক কি এ কথা বলেন নি?
يٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَجِیۡبُوۡا لِلّٰہِ وَ لِلرَّسُوۡلِ اِذَا دَعَاکُمۡ لِمَا یُحۡیِیۡکُمۡ ۚ
(পারা: ৯, সূরা আনফাল: ২৪)
কানযুল ঈমান থেকে অনুবাদ: হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রাসুলের ডাকে সাড়া দাও, যখন রাসূল তোমাদেরকে সেই বস্তুর জন্য আহবান করেন যা তোমাদেরকে জীবন দান করবে।
উক্ত আয়াতটি তিলাওয়াত করার পর আল্লাহ পাকের শেষ নবী, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমি কি তোমাকে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে পবিত্র কুরআনের সবচেয়ে মহিমান্বিত সূরাটি শেখাবো? অতঃপর নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার হাত ধরলেন, তিনি যখন মসজিদ থেকে বের হতে লাগলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনি না আমাকে বলেছিলেন কুরআনের সবচেয়ে মহিমান্বিত সূরাটি শিক্ষা দেবেন? তখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: "اَلْحَمْدُ لِلّٰہِ رَبِّ الْعٰلَمِیْن" (অর্থাৎ সম্পূর্ণ সূরা ফাতিহা) এটি পবিত্র কুরআনের সবচেয়ে মহিমান্বিত সূরা এবং এটিই হলো সাবা' মাসানি (অর্থাৎ বারংবার পঠিত ৭টি আয়াত) যা আমাকে দান করা হয়েছে। (বুখারী, ১১৭৮ পৃষ্ঠা, হাদীস: ৪৭০৩)
হযরত উবাই ইবনে কা'ব رَضِیَ اللهُ عَنْہُ থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে, হযরত উবাই ইবনে কা'ব رَضِیَ اللهُ عَنْہُ একদিন নামায পড়ছিলেন। প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাকে আহ্বান করলেন, যেহেতু তিনি নামায পড়ছিলেন, তাই কোনো উত্তর দিলেন না, তারপর দ্রুত নামায শেষ করে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন, হে উবাই! আমার কাছে আসতে কোন জিনিসটি তোমাকে বাধা দিয়েছিলো? তিনি বললেন: হে আল্লাহ পাকের রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami