Share this link via
Personality Websites!
দেখুন! মুমিন বান্দা তার রবের দরবারে আবেদন করছে মালিক আমি তোমার সাহায্য চাই, কোন ক্ষেত্রে? সর্বক্ষেত্রেই। ক্ষুধার্ত হলে এর জন্য খাবারও প্রয়োজন, হাতও প্রয়োজন, মুখও প্রয়োজন, দাঁতও প্রয়োজন। এ সমস্ত নেয়ামত কে দেয়? একমাত্র আল্লাহই দেন। এমন কোন মুহূর্ত আছে যখন বান্দার উপর আল্লাহর নেয়ামতের বর্ষণ হয় না? আমরা প্রতিটি মুহূর্তে মহান আল্লাহ পাকের মুখাপেক্ষী, তাই আমাদের প্রতি মুহূর্তে মহান আল্লাহ পাকের সাহায্য এবং সহায়তা প্রয়োজন, কাজেই যখন আমরা খাবার খাবো, তখন আমরা কার দিকে মনোনিবেশ করবো? আল্লাহ পাকের দিকে। যখন কোনো কিছুর দিকে হাত বাড়িয়ে ধরবো তখন মনোযোগ কার দিকে থাকবে? আল্লাহর দিকে। চোখ তুললেই রঙিন পৃথিবীর দৃশ্য দেখতে পাবো, তখন মনোযোগ কার প্রতি থাকবে? আল্লাহ পাকের প্রতি। সুতরাং একজন বান্দা প্রতিটি ক্ষণে, প্রতি মুহূর্তে আল্লাহ পাকের প্রতি মনোযোগী এবং মহান আল্লাহকে স্মরণ করার মুখাপেক্ষী আর এই অবস্থাকেই ধ্যান বলে।
এখন, মানুষ যখন আল্লাহ পাককে চিনতে পারে এবং নিজেকেও চিনতে পারে, তখন সে বলে,
اِہۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ ۙ(۵) صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡہِمۡ ۙ۬ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡہِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ (۷)
(পারা ১, সূরা ফাতিহা, আয়াত ৫-৭)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আমাদেরকে সরল পথে পরিচালিত কর, সেই লোকদের পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। সেই লোকদের পথে নয় যাদের উপর গযব নাযিল করেছো এবং পথ ভ্রষ্টদের পথেও নয়।
অর্থাৎ হে আল্লাহ, আমাকে সিরাতুল মুস্তাকীমে কায়েম রাখুন, আমার সারা জীবন যেন সিরাতুল মুস্তাকীমে অতিবাহিত হয়, শয়তান, নফসে আম্মারাহ যেন আমাকে কখনো সিরাতুল মুস্তাকীম থেকে বিচ্যুত করতে না পারে এবং আমি যেন সর্বদা তোমার পুরস্কৃত বান্দাদের পথে চলতে পারি।
প্রিয় ইসলামী বোনেরা! একটু ভাবুন! ক্রম অনুসারে, সূরা ফাতিহা পবিত্র কুরআনের প্রথম সূরা, এখান থেকে পবিত্র কুরআনের শুরু আর শুরুতেই আমাদেরকে কতইনা পরিপূর্ণ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami