Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! সূরা ফাতিহা কুরআনুল করীমের একটি সংক্ষিপ্ত সূরা। এতে একটি রুকু, সাতটি আয়াত, ২৭ টি শব্দ এবং ১৪০ টি বর্ণ রয়েছে। ইমাম মুজাহিদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, সূরা ফাতিহা মদীনা শরীফে অবতীর্ণ হয়েছে, অন্য একটি বর্ণনায় রয়েছে যে, সূরা ফাতিহা দুবার অবতীর্ণ হয়েছে তন্মধ্যে একবার মক্কা শরীফে আরেক বার মদীনা শরীফে।
(তাফসীরে সিরাতুল জিনান ১ম পারা সূরা ফাতিহা, ১/৩৭ পৃষ্ঠা)
ইমাম জালালুদ্দীন সুয়ূতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন, ইবলিস (অর্থাৎ শয়তান) ৪ বার চিৎকার করে কেঁদেছে: (১): প্রথম বার যখন তাকে অভিশপ্ত করা হলো (২) দ্বিতীয় বার যখন তাকে জমিনে নামানো হলো (৩) তৃতীয় বার যখন আল্লাহ পাকের শেষ নবী, হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নবুওয়াত ঘোষণা করেন (৪) এবং চতুর্থ বার যখন সূরা ফাতিহা নাযিল হলো। ইমাম মুজাহিদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন সূরা ফাতিহা নাযিল হয়, তখন ইবলীস (অর্থাৎ শয়তান) অত্যন্ত কষ্টে পড়ে গেলো এবং চিৎকার করে কান্নাকাটি করলো। (তাফসীরে দুররে মনসুর, ১ম পারা, সূরা ফাতিহা, ১/১৭ পৃষ্ঠা)
সূরা ফাতিহা আরশের নীচে একটি ভান্ডারের অন্তর্ভুক্ত
ইসলামের চতুর্থ খলিফা, আমীরুল মু'মিনীন হযরত আলী کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم এর নিকট সূরা ফাতিহা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: আমাকে আল্লাহর রাসূল, হুযূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: সূরা ফাতিহা আরশের নিচের একটি ভান্ডার থেকে অবতীর্ণ হয়েছে।
(তাফসীরে দুররে মনসুর, প্রথম পারা, সূরা ফাতিহা, ১/১৬ পৃষ্ঠা)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami