Share this link via
Personality Websites!
এবং মাথা নিচু করে ফেললেন। বাদশাহ মাথা নত করার সাথে সাথে বাদশাহর প্রিয় গোলাম ঘোড়ার গতি বাড়ানোর জন্য পদাঘাত করলো (অর্থাৎ দৌঁড়ে সামনে চলে গেলো)। সবাই হতভম্ব হয়ে গেলো যে, তার কী হয়েছে? সে যাচ্ছে কোথায়? কিছুক্ষণ পর ঐ গোলাম হাতে বরফ নিয়ে ফিরে এলো, বাদশাহ জিজ্ঞেস করলেন: এই বরফ কেন এনেছো? সে বললো: মহান বাদশাহ, আপনি সেই বরফের পাহাড়ের দিকে তাকালেন, তারপর মাথা নিচু করে ফেললেন, আমি জানি আপনি অকারণে তা করেন নি, আমি বুঝে গেলাম যে, মহান বাদশাহ বরফ চাইছেন। একথা শুনে বাদশাহ তার গোলামদের সম্বোধন করে বললেন: দেখো, তোমরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, তোমাদের মনোযোগ নিজের দিকে থাকে, কিন্তু আমার এই গোলামের মনোযোগ সর্বদা আমার দিকে থাকে, আমি কী দেখছি, কী করছি, আমার দৃষ্টি কোথায় উঠছে সে এগুলোর প্রতি খেয়াল রাখে, যে কারণে আমি তাকে বেশি ভালোবাসি।
(রিসালায়ে কুশাইরিয়া, ২২৫ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এর নামই হলো ধ্যান, বান্দার মনোযোগ সর্বদা তার রবের দিকে থাকা। বান্দা দোকানে থাকলে সেখানেও তার মনোযোগ রবের দিকে থাকা, বান্দা ঘরে থাকলে সেখানেও তার মনোযোগ রবের দিকে থাকা, বান্দা মসজিদে থাকলে সেখানেও তার মনোযোগ রবের দিকে থাকা, মোটকথা সর্বাবস্থায় সর্বক্ষেত্রে বান্দার মনোযোগ কেবল আল্লাহ পাকের দিকেই থাকা, এটাই হলো ধ্যান।
ধ্যানের জন্য ২টি বস্তুর প্রয়োজন; (১) বান্দার তার রবের পরিচয় লাভ করা (২) বান্দার আত্মপরিচয় লাভ করা।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami