Share this link via
Personality Websites!
রূহানী চিকিৎসার মন-মানসিকতা সৃষ্টি করুন
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه সমগ্র কুরআন বিশেষ করে সূরা ফাতিহা প্রতিটি রোগের নিরাময়। আমরা ডাক্তারের কাছে যায়, হাকিম ও ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা করি, এতে শরীয়ত বিরোধী কিছু না থাকলে এই চিকিৎসা করা নিঃসন্দেহে জায়িয। তবে আমাদেরকে রূহানী চিকিৎসার মন-মানসিকতা সৃষ্টি করা উচিৎ। আল্লাহ পাকের আখেরী নবী, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন, মাখলুকের প্রশংসার পূর্বে আল্লাহ পাক নিজেই নিজের প্রশংসা করেছেন, সেই প্রশংসার মাধ্যমে চিকিৎসা করো, সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেটি কোন প্রশংসা? ইরশাদ করলেন, সূরা ফাতিহা ও সূরা ইখলাস। অতঃপর তিনি বললেন: فَمَنْ لَمْ یَشْفِہِ الْقُرْآنُ فَلَا شَفَاہُ اللهُ অর্থাৎ যার কুরআন দ্বারাও আরোগ্য হয় না, আল্লাহ তাকে আরোগ্য দান করেন না। (তাফসীরে দুররে মনসুর ১ম পারা, সূরা ফাতিহা, ১/১৭ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! শুনলেন তো! পবিত্র কুরআন, বিশেষ করে সূরা ফাতিহার মাধ্যমে আরোগ্যলাভ সম্পর্কে কত স্পষ্ট হাদীস উল্লেখ রয়েছে। আমাদের মন-মানসিকতা তৈরি করা উচিৎ * জ্বর * মাথাব্যথা, * শরীরের কোথাও ব্যথা * ডায়াবেটিস
* কোলেস্টেরল * হৃদরোগ, ক্যানসার মোটকথা যতই ছোট হোক কিংবা যতই বড় হোক যেকোনো রোগের চিকিৎসা পবিত্র কুরআনের মাধ্যমে করুন। اِنْ
شَآءَ الله! আল্লাহ পাক দয়া করবেন এবং আল্লাহ পাক চাইলে আরোগ্য লাভ হবে।
দা’ওয়াতে ইসলামী ও রুহানী চিকিৎসা বিভাগ
اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসুলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর অধীনে রুহানী চিকিৎসা বিভাগে নবী করীম রউফুর রহীম صَلَّی اللهُ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami