Share this link via
Personality Websites!
করে, নেক আমল নামক পুস্তিকাটি পূরণ করুন। শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত ৭২টি নেক আমলের মধ্যে একটি নেক আমল, ১১ নম্বার হলো, রাস্তাঘাটে চলার সময় বা কার বাস ইত্যাদিতে সফরের সময় নিজেকে অপ্রয়োজনীয় দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে আপনি কি আজ দৃষ্টি নত রেখেছেন? আর অকারণে চারপাশে তাকানো থেকে নিজেকে বিরত রেখেছেন? প্রিয় ইসলামী ভাইয়েরা! قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ النَّفْرَةَ سَهُمْ مِنْ سهَا مِ إِبْلِيسَ مَسْبُوْم مَنْ تَرَكَهَا مَخَافَقِ أَبْدَلْتُهُ إِيْمَانًا يَجِدُ حَلَاوَتَهُ فِي قَلْبِهِ অর্থাৎ হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন প্রতিপালক থেকে বর্ণনা করেন: কুদৃষ্টি শয়তানের তীর সমূহ থেকে একটি বিষাক্ত তীর, যে ব্যক্তি আমার ভয়ে তা (কুদৃষ্টি) পরিত্যাগ করবে, আমি তাকে এমন ঈমান দান করব যার মিষ্টতা সে তার অন্তরে অনুভব করবে। (মু'জামুল কবীর ১০/ ১৭৩ হাদীস: ১০৩৬২)
سُبْحٰنَ الله!! এটি কতই না উত্তম নেক আমল, যার বরকতে আমরা কুদৃষ্টি থেকে বিরত থাকতে পারবো, হাদীস শরীফে বর্ণিত সুসংবাদ র্অথাৎ ইবাদতের মিষ্টতা আমাদের হৃদয়ে পাব, আমাদের উচিত নেক আমলের প্রতি আমল করা এবং মাদানী কাফেলায় আশিকানে রাসুলদের সাথে সফর করা।
আল্লামা সামহুদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর কবরের বরকতময় মাটি রোগ নিরাময়কারী, প্রাচীনকাল থেকে নেককার লোকদের রীতি ছিল যে, তাঁরা হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর মাযার মোবারকের মাটি তুলে নিয়ে যেতেন এবং সেগুলোকে ঔষধ হিসেবে ব্যবহার করতেন। (ওয়াফায়ুল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা, ১/৬০)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami