Share this link via
Personality Websites!
এবং তোমাদেরকেও; যেন (তোমরা) আল্লাহকে ভয় করতে থাকো।
হে আশিকানে রাসূল! একটু ভাবুন তো! আল্লাহ হলেন বিশ্বজগতের প্রতিপালক, আল্লাহ পাক সকল জাহানের পালনকর্তা, আল্লাহ পাক বান্দাদের জন্য সবচেয়ে বড় মেহেরবান ও দয়ালু, সেই আল্লাহ পাক বান্দাদেরকে তাকওয়ার উপদেশ দিচ্ছেন, যদি তাকওয়া ব্যতীত অন্য কিছু বান্দার জন্য বেশি উপকারী, বেশি কল্যাণকর হতো তবে আল্লাহ তাঁর বান্দাদের অবশ্যই তারই প্রতি জোর তাগিদ দিতেন। কিন্তু আল্লাহ পাক তাকওয়া অবলম্বন করার উপদেশ দিয়েছেন, পূর্ববর্তী ও পরবর্তী সকলকে তাকওয়ারই হুকুম দিয়েছেন। এ থেকে বুঝা গেলো, আল্লাহ পাকের নিকট বান্দার গুণাবলীর মধ্যে সসচেয়ে উত্তম গুণ হলো তাকওয়া।
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় কে?
সকল মুসলমানের প্রিয় আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা তৈয়্যবা তাহেরা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়ার কোনো কিছুতেই খুশি হননি আর মুত্তাকী ও পরহেযগার লোক ব্যতীত কেউ তাঁকে খুশি করতে পারেনি। (মুসনাদে ইমাম আহমদ, মুসনাদে আয়েশা, ১০/১১২, হাদীস ২৫১৩২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সমস্ত সম্মান তাকওয়ার মাঝেই নিহিত
আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:
اِنَّ اَکۡرَمَکُمۡ عِنۡدَ اللّٰہِ اَتۡقٰکُمۡ ؕ
(পারা ২৬, সূরা হুজরাত, আয়াত ১৩)
কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই, যে তোমাদের মধ্যে অধিক খোদাভীরু।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami