Share this link via
Personality Websites!
পাক তাকওয়াবানগণেরকে সহজতা দান করেন। * তাদের কাজে সুবিধা ও নমনীয়তা রাখা হয়। * মুত্তাকী ব্যক্তি দুঃখ ও কষ্ট থেকে মুক্তি পেয়ে যায়। * মুত্তাকী ব্যক্তিকে দুনিয়ায় প্রশস্ত রিযিক দান করা হয়। * তাকওয়াবানরা আখিরাতে মুক্তিপ্রাপ্ত হবে। * তাকওয়াবানকে ইবাদতের তৌফিক দেয়া হয়। * আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে নিরাপদ রাখেন। * মুত্তাকী ব্যক্তি তার লক্ষ্যে সফলতা অর্জন করে নেয়। * আল্লাহ পাক তাকওয়াবানগণের সততার সাক্ষ্য দেন। * তাদের আল্লাহ পাকের ভালোবাসা নসীব হয়। * তাকওয়াবানগণের ইবাদত কবুল হয়। * তাকওয়াবানরা বেদনা ও ভয় থেকে মুক্তি পায়। * আল্লাহ পাক তাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করবেন। * সর্বোপরি মুত্তাকী ব্যক্তি আল্লাহ পাকের দরবারে উচ্চ মর্যাদা অর্জনে সফল হয়ে যায়।
(নদরাতুন নাঈম, ৪/১১২০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য উপদেশ
একবার এক মুরীদ তাঁর পীরে সাহেবের খেদমতে আরয করলো: জনাব! আমাকে কোন উপদেশ প্রদান করুন! পীর সাহেব বললেন: আমি তোমাকে আল্লাহ পাকের ঐ উপদেশ প্রদান করছি, যা আল্লাহ পাক পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ لَقَدۡ وَصَّیۡنَا الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ وَ اِیَّاکُمۡ اَنِ اتَّقُوا اللّٰہَ ؕ
(পারা ৫, সূরা নিসা, আয়াত ১৩১)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর নিশ্চয়ই আমি তাকীদ দিয়েছি তাদেরকে, যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেয়া হয়েছে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami