Share this link via
Personality Websites!
اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী ৮০টিরও বেশি বিভাগে দ্বীনি কাজ করছে, এই বিভাগগুলোর মধ্যে একটি হলো “খুদ্দামুল মাসাজিদ বিভাগ”। এই বিভাগের অধীনে যেসব এলাকায় মসজিদের প্রয়োজন সেখানে মসজিদ প্রতিষ্ঠা করা হয়, তাছাড়া সেগুলো আবাদ করা অর্থাৎ ইমাম, মুয়াজ্জিন ও খতীব নিয়োগ দেয়া এবং তাঁদের বেতনের ব্যবস্থা করাও এই বিভাগের অধীনে হয়ে থাকে। اَلْحَمْدُ لِلّٰه এই বিভাগ বছরে ৬০০ টিরও বেশি মসজিদ নির্মাণ করছে, অর্থাৎ দৈনিক ২টি মসজিদ নির্মাণ করছে, যা কিনা অনেক বড় একটি অর্জন। এই বিভাগটি আসলে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর মসজিদের প্রতি ভালোবাসার ফল, তাঁর মনোবাসনা হলো, মসজিদগুলো যেনো জনবহুল হয়ে যায়, এর অনুমান এই বিষয়টি দ্বারা করা যায় যে, তিনি “দা’ওয়াতে ইসলামী”কে মসজিদ ভরো কার্যক্রম হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি মাঝে মাঝে সাপ্তাহিক ইজতিমা ও মাদানী মুযাকারায় মসজিদ ভরপুর করার উৎসাহ দিতে থাকেন। হায়! আমরাও যেনো আমীর আহলে সুন্নাতের সুন্দর চিন্তাধারা অনুযায়ী মসজিদ নির্মাণ করা এবং মানুষকে একক প্রচেষ্টা করে মসজিদকে লোকে ভরপুর করতে পারি।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান সমাপ্ত করার পূর্বে সুন্নাতের ফযীলত এবং কিছু আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি। একদিন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ৩বার ইরশাদ করেন: আমার প্রতিনিধির প্রতি আল্লাহ পাকের রহমত হোক। আরয করা হলো: হুযুর! আপনার প্রতিনিধি কে? ইরশাদ করলেন: আমার সুন্নাতকে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami