Share this link via
Personality Websites!
ব্যস্ত থাকতেন। * খাজা সিররি সাকাতি رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ ৯৮ বছর পৃথিবীতে জীবিত ছিলেন, মৃত্যুশয্যা ব্যতীত কেউ তাঁকে শুয়ে থাকতে দেখেনি, সর্বদা ইবাদত করতেন * মুহাম্মদ জারীরী رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ এক বছর মক্কা মুকাররমায় অবস্থান করেন, কখনো ঘুমাননি, পিঠ সোজা করেননি, পা প্রসারিত করেননি, ফজরের নামায পড়ে আল্লাহর যিকির শুরু করতেন, যোহর হয়ে যেতো, যোহরের পর পুনরায় আল্লাহর যিকিরে ব্যস্ত হয়ে যেতেন, এমনকি আসর হয়ে যেতো, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ইশা পর্যন্ত, ইশা থেকে আবারো ফজর পর্যন্ত আল্লাহর যিকিরই করতে থাকতেন।
* হযরত আবু বকর আইয়াশ رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ প্রতিদিন ৩০ হাজারবার সূরা ইখলাস পাঠ করতেন, প্রতিদিন ৫০০রাকাত নফল নামায পড়তেন, দিনে কয়েকবার কুরআন খতম করতেন। * ইমাম আযম, ইমাম আবু হানিফা رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ ৪০ বছর ইশার অযু দ্বারা ফজরের নামায আদায় করেছেন, প্রতি রাতে ২ রাকাতে কুরআনে করীম খতম করতেন।
অনুমান করুন! আল্লাহ পাকের এই নেক বান্দাগণ কিভাবে সর্বদা নেককাজেই মশগুল থাকতেন, তাঁদের আখিরাতের চিন্তা ছিলো, তাঁরা মৃত্যু এবং কবর ও আখিরাতের স্মরনকারী ছিলেন। হায়! আমরাও যেনো এই তাকওয়াবানগণের গুণাবলী অবলম্বন করে নিই। হায়! আমরাও যেনো মৃত্যুর প্রস্তুতি নেয়ার তৌফিক পেয়ে যাই। আল্লাহ পাক তৌফিক দান করুন। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami