Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি শিক্ষার বিষয়! আমরা এই পৃথিবীতে অনেক কিছুই করি, * বড় বড় ডিগ্রী অর্জন করি * চাকুরী * ব্যবসা * উপার্জন, খাওয়া * বড় বড় প্ল্যানিং করা * বাড়ি, বাংলো, সুউচ্চ অট্টালিকা * বড় বড় পদের জন্য চেষ্টা তদবীর ইত্যাদি অনেক কিছু করি কিন্তু ভাবার বিষয় হলো, আমরা কি সেদিনের জন্য প্রস্তুতি নিই, যেদিন সবকিছু এখানেই ছেড়ে অন্ধকার কবরে নামতে হবে, হায়! তা কিরূপ অসহায়ত্বের দিন হবে, কতটা অসহায় হবে, যখন হযরত আজরাইল عَلَیْہِ السَّلَام চলে আসবেন, আমাদের প্রিয় আত্মীয়-স্বজন, সন্তান, প্রাণের চেয়েও বেশি ভালোবাসা পোষণকারী, আমাদের প্রিয় বন্ধু, আমাদের সম্পদ, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি কোন কাজে আসবে না, প্রিয়জনরা দাঁড়িয়ে দেখবে, মালাকুল মওত عَلَیْہِ السَّلَام রূহ কবয করে নিবেন এবং কেউ কিছু করতে পারবে না। তারপর আমাদেরকে গোসল দেয়া হবে, কাফন পরিধান করিয়ে অন্ধকার কবরে নামিয়ে দেয়া হবে, অতঃপর আমরা থাকবো আর আমাদের আমল থাকবে, তা ব্যতীত কিছুই আমাদের সঙ্গে যাবে না। চিন্তার বিষয়! আমাদেরকে এই পৃথিবীতে কিছু সময় কাটাতে হবে, তাও কতটুকু? আমরা জানি না, হয়তো পরবর্তী নিঃশ্বাস নেয়ারও সুযোগ পাবো না। তবুও আমরা যতটা এই পৃথিবীর জন্য করি? ধরুন এতো নয়, এর অর্ধেকই ধরলাম, আমরা কি কবরের জন্য প্রস্তুতি নিই? হয়তো নিতে পারি না।
আমাদের পূর্ববর্তীরা (অর্থাৎ আল্লাহ পাকের নেক বান্দারা, যারা মুত্তাকী ছিলেন, পরহেযগার ছিলেন) তাঁদের শুধুই কবর ও আখিরাতের চিন্তাই থাকতো এবং তাঁরা সর্বদা মৃত্যুর প্রস্তুতিতেই
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami