Share this link via
Personality Websites!
গুনাহ থেকে বিরত থাকা খুবই কঠিন হয়ে থাকে, এমন অসংখ্য গুনাহ রয়েছে যা লোভ ও লালসার কারণেই হয়ে থাকে * লোভের কারণেই ঘুষের লেনদেন হয়ে থাকে * লোভের কারণেই সুদের লেনদেন হয়ে থাকে * লোভের কারণেই হারাম উপায়ে সম্পদ উপার্জন করা হয় * লোভে পড়েই মানুষ এতিমের হক ক্ষুন্ন করে * লোভে পড়েই ভাই ভাইকে হত্যা করে * এমনকি কিছু লোভী প্রকৃতির লোক অমুসলিম দেশে যাওয়ার জন্য নিজেকে কাফেরও লিখে দেয়।
সুতরাং যে ব্যক্তি আল্লাহ পাকের বন্টনের প্রতি সন্তুষ্ট হয়ে অল্পেতুষ্ট হবেনা, তার গুনাহ থেকে বিরত থাকা খুবই কঠিন আর যে গুনাহ থেকে বাঁচতে পারবে না, সে মুত্তাকী কিভাবে হবে?
অল্পেতুষ্টি সম্পর্কে তাকওয়াবানগণের ২টি ঘটনা
* হযরত মুহাম্মদ বিন ওয়াসী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লবণ ও সিরকা দিয়ে রুটি খেতেন, তিনি বলতেন: যে বান্দা এতটুকুতে দুনিয়ার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে সে মানুষের সামনে লাঞ্চিত হওয়া থেকে বেঁচে যাবে। (তাম্বিহুল মুগতারিন, ১০০ পৃষ্ঠা) * হযরত সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আজকের যুগে যে ব্যক্তি যবের রুটির উপর অল্পেতুষ্ট হবে না, সে অপমান ও লাঞ্ছনায় লিপ্ত হয়ে যায়। একবার এক ব্যক্তি হযরত সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে আরয করলো: আমি কি সম্পদ সঞ্চয় করতে পারি? তিনি বললেন: সম্পদ সঞ্চয় করার মধ্যে ৫টি মন্দ দিক রয়েছে: (১) এতে আশা দীর্ঘায়িত হয় (অথচ আমাদের এক মুহুর্তেরও ভরসা নেই যে, জানিনা কখন মৃত্যু আসবে?) (২) সম্পদ সঞ্চয় করাতে লোভ বৃদ্ধি পায় (৩) সম্পদ সঞ্চয়ের কারণে কৃপণতা বৃদ্ধি পায় (৪) সম্পদ সঞ্চয়ের কারণে বান্দা আখিরাতকে ভুলে যায় ও
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami