Share this link via
Personality Websites!
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি সুন্দর উপদেশ
সাহাবীয়ে রাসুল হযরত আবু সাঈদ খুদরী رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, একদা একজন সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র দরবারে উপস্থিত হয়ে আরয করলেন: یَارَسُوْلَ اللّٰہ! اَوْصِنِی অর্থাৎ হে আল্লাহ পাকের প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমাকে উপদেশ দিন! রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ কে ৩টি উপদেশ প্রদান করেন, তন্মধ্যে ২টি উপদেশ হলো: (১) عَلَیْکَ بِتَقْوَی اللّٰہِ فَاِنَّہُ جِمَاعُ کُلِّ خَیْرٍ তোমার উপর তাকওয়াকে আবশ্যক (করে নাও), কেননা নিশ্চয় তাকওয়া হলো সমস্ত কল্যাণের সমষ্টি। (২) وَعَلَیْکَ بِذِکْرِ اللّٰہِ فَاِنَّہُ نُوْرٌ لَکَ আর তোমাদের উপর আল্লাহর যিকির আবশ্যক (করে নাও), কেননা নিশ্চয়ই আল্লাহ পাকের যিকির তোমাদের জন্য নুর হবে। (মুসনাদে আবী ইয়ালা, ১/৩২৪, হাদীস ১০০১)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami