Share this link via
Personality Websites!
এবং যেলি হালকার ১২টি দ্বীনি কাজেও স্বতঃফূর্তভাবে অংশ নিন! اِنْ شَآءَ الله অন্তর আলোকিত হবে, কবর ও আখিরাতের প্রস্তুতির মানসিকতা সৃষ্টি হবে এবং দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ নসীব হবে। যেলি হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনা।
প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআন আরবী ভাষায় প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি অবতীর্ণ হয়েছে। হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একে আরবী বাচনভঙ্গিতে পড়ার নির্দেশ কিছুটা এভাবে ইরশাদ করেছেন: اِقْرَؤُوا الْقُرْاٰنَ بِلُحُوْنِ الْعَرَب۔ অর্থাৎ কুরআনকে আরবি বাচনভঙ্গিতে পাঠ করো। (নাওয়াদিরুল উসুল, ২/২৪২) কিন্তু দূর্ভাগ্য! বিশুদ্ধ মাখরাজ সহকারে আরবী বাচনভঙ্গিতে এখন কুরআন পাঠকারী খুবই কম। ح ہ، ذ، ز، ظ، ض، ث، س، ص، ع، ء، এর মধ্যে পার্থক্য করে পাঠকারী অনেক কমে গেছে। মনে রাখবেন! বিশুদ্ধ মাখরাজ সহকারে কুরআন পাঠ করা ফরয, লাহনে জলি (অর্থাৎ একটি হরফকে আরেকটি হরফের মাধ্যমে পরিবর্তন করার কারণে) যদি অর্থ বিকৃত হয়ে যায়, তবে নামাযও ভঙ্গ হয়ে যাবে। অতএব এই কারণেই ঐ সকল ইসলামী ভাই যারা বিশুদ্ধ মাখরাজ সহকারে কুরআনে করীম পড়তে জানে না, তাদেরকে প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনার অধীনে বিশুদ্ধ মাখরাজ সহকারে কুরআনে করীম পড়া ও শিখানোর ব্যবস্থা করা হয়। কেননা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: خَیْرُکُمْ مَّنْ تَعَلَّمَ الْقُرْاٰنَ وَ عَلَّمَهٗ۔ অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে কুরআনের শিক্ষা অর্জন করে এবং অপরকে এর শিক্ষা দেয়। (বুখারী, ১২৯৯ পৃষ্ঠা, হাদীস: ৫০১৭)
প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনা বিভিন্ন স্থানে যেমন; মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও ঘর ইত্যাদিতে লাগানো হয়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami