Share this link via
Personality Websites!
হবে? ইমাম শারানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার এই কথা শুনে সে হতবাক হয়ে গেলো, সে কোন উত্তর দিতে পারলো না নিজের জিনিসপত্র নিয়ে চলে গেলো। (তাম্বিহুল মুগতারীন, ২১ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাই বাস্তবতা, যদি আমরা অযু করতে না জানি, নামায পড়তে না জানি, পবিত্রতা ও অপবিত্রতার মাসআলা না জানি, আল্লাহ পাক আমাকে কোন বিষয়ের নির্দেশ দিয়েছেন? কোন বিষয় নিষেধ করেছেন? জান্নাতে নিয়ে যাওয়ার আমল কি? জাহান্নামে নিয়ে যাওয়া আমল কি? শয়তান কিভাবে আক্রমণ করে? তার আক্রমন থেকে কিভাবে বাঁচা যায়? যতক্ষণ আমরা এই বিষয়গুলো জানবো না, আমরা শয়তানের কৌশল থেকে কিভাবে বাঁচবো? যখন শয়তানের কৌশল থেকে বাঁচতে পারবো না তো গুনাহ কিভাবে ছাড়বো? যখন গুনাহ ছাড়বো না তো তাকওয়া কিভাবে নসীব হবে? তাকওয়া তো এটাই যে, বান্দা গুনাহ থেকে বিরত থাকবে। তাই মুত্তাকী হওয়ার জন্য, পরহেযগার হওয়ার জন্য, এর জন্য জরুরী যে, ইলমে দ্বীন শিখা, কুরআনে করীম পড়তে শিখা, তা বুঝা, হাদীস পড়া, সুন্নাত শিখা, ফরজ উলুম শিখা, অতঃপর এর উপর আমলও করা।
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি কাজ:
প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনা
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী সারা বিশ্বে কুরআন ও সুন্নাতের বার্তা প্রচারে নিয়োজিত রয়েছে, নেক নামাযি হতে, তিলাওয়াতের আগ্রহ পেতে, তাকওয়াবানগণের গুণাবলী পেতে, কুরআন শিখা ও তিলাওয়াতের অভ্যাস গড়তে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যান
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami