Share this link via
Personality Websites!
করেছেন, এর মধ্যে দ্বিতীয় গুণটি হলো: اَلْعَمَلُ بِالتَّنْزِیْلِ অর্থাৎ কুরআনে করীমের উপর আমল করা।
এটাও খুবই গুরুত্বপূর্ণ ও অত্যন্ত জরুরী গুণ, আজকাল এমন অনেক লোক পাওয়া যায়, যারা নিজেদেরকে বড় পরহেযগার, সুফি আর জানিনা কি কি বলে পরিচয় দেয়, কিন্তু বাস্তবে তারা অজ্ঞ হয়ে থাকে, কুরআনে করীম বুঝা, এর উপর আমল করা তো দূরের কথা, বিশুদ্ধভাবে পড়তেও জানে না, সুন্নাতে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ব্যাপারে একেবারেই অজ্ঞ এবং নিজেকে সুফি হিসেবে প্রকাশ করে মানুষকে পথভ্রষ্ট করে থাকে। তাকওয়াবানগণের ইমাম হযরত জুনায়িদ বাগদাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমাদের কিতাব (অর্থাৎ কুরআনে করীম) সকল কিতাবের সর্দার, আমাদের শরীয়াত সবচেয়ে স্পষ্ট শরীয়াত আর আমাদের (অর্থাৎ তাকওয়াবানগণের) পথ কিতাব ও সুন্নাহর সাথে আবদ্ধ, ব্যস যারা কুরআনে করীম জানে না, যারা হাদীসে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মনে রাখে না, না এর অর্থ বুঝে, তার অনুসরণ করা সঠিক নয়। (তাম্বিহুল মুগতারীন, ২০ পৃষ্ঠা)
ইমাম শারানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার এমনই এক বাবা আমার নিকট আসলো, তার সাথে তার চেলাও ছিলো, সেই ব্যক্তি তো ছিলো অজ্ঞ, কিন্তু ফানা ও বেঁচে থাকা সম্পর্কে কথা বলে মানুষকে পথভ্রষ্ট করতো, আমি তাকে বললাম: অযু ও নামাযের ফরয বলুন তো! এবার সে বেঁকে গেলো এবং বললো: আমি প্রকাশ্য শরীয়াত সম্পর্কে অজ্ঞ। ইমাম শারানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি বললাম; হে ব্যক্তি! যতক্ষণ কুরআন ও হাদীসের জ্ঞান শিখবে না, ততক্ষণ বান্দা সঠিক পদ্ধতিতে ইবাদত করতে পারে না, যে ব্যক্তি ওয়াজিব ও মুস্তাহাব, মাকরূহ ও হারামের পার্থক্যই জানে না, সে তো গন্ডমূর্খ, তাকে অনুসরণ করা কিভাবে সঠিক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami