Share this link via
Personality Websites!
দা’ওয়াতে ইসলামীর আই,টি ডিপার্টমেন্ট দারুল ইফতা আহলে সুন্নাত নামে মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করেছে, এতে অনেক ফতোয়া বিদ্যমান রয়েছে এবং অসংখ্য ইলমে দ্বীন সম্বলিত বিষয়বস্তু এই একটি অ্যাপ্লিকেশনেই রয়েছে। এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইন্সটল করে নিন, নিজে উপকৃত হোন এবং অপরকেও এর উৎসাহ দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
মুসলমানদের চতুর্থ খলিফা, আমিরুল মুমিনীন হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: তাকওয়া হলো ৪টি বিষয়ের সমষ্টির নাম: (১) اَلْخَوْفُ مِنَ الْجَلِیْلِ (অর্থাৎ খোদাভীতি) (২) اَلْعَمَلُ بِالتَّنْزِیْل (অর্থাৎ কুরআনে করীমের উপর আমল করা) (৩) اَلْقَنَاعَۃُبِالْقَلِیْلِ (অর্থাৎ অল্পে তুষ্ট থাকা) (৪) اَلْاِسْتِعْدَادُ لِیَوْمِ الرَّحِیْلِ (অর্থাৎ আখিরাতের সফরের প্রস্তুতি নিতে থাকা)।
(বুস্তানুল আরেফিন, তাকওয়ার বর্ণনা, ১০৭ পৃষ্ঠা)
অর্থাৎ এই ৪টি গুণ যেই সৌভাগ্যবান পেয়ে যায়, সে মুত্তাকী হয়ে যায়।
খোদাভীতি হলো একটি লাগাম, যা মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, যদি এই লাগাম ছিঁড়ে যায় অথবা ঢিলে হয়ে যায় (অর্থাৎ অন্তরে খোদাভীতি না থাকে), তবে মানুষ গুনাহের ব্যাপারে বেপরোয়া হয়ে যায়, অতএব খোদাভীতি তাকওয়াবানগণের খুবই প্রয়োজনীয় গুণ।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami