Share this link via
Personality Websites!
হযরত বায়েজিদ বোস্তামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর তাকওয়া
হযরত বায়েজিদ বোস্তামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক বড় মুত্তাকী ও পরহেযগার ছিলেন। আল্লাহ পাক তাঁকে বেলায়তের অনেক উচ্চ মর্যাদা দান করেছিন, একবার হযরত বায়েজিদ বোস্তামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সফররত ছিলেন, পথিমধ্যে একটি জায়গায় অবস্থান করলেন, মুরীদরাও সাথে ছিলো, হযরত বায়েজিদ বোস্তামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের জামা ধৌত করলেন, মুরীদরা আরয করলো: জনাব! জামাটি সামনের দেয়ালে ঝুলিয়ে দিন যাতে শুকিয়ে যায়। বললেন: না! এটা যার দেয়াল তার কাছ থেকে আমি অনুমতি নেইনি। মুরীদরা আরয করলো: তবে তা গাছের ডালে ঝুলিয়ে দিই? বললেন: গাছের ডালে পাখিরা বসে, আমি পাখিদের থেকে তাদের বসার স্থান কেড়ে নিতে পারি না। মুরীদরা আরয করলো: জনাব! তবে জামা মুবারকটি আমরা ঘাসের উপর বিছিয়ে দিই? বললেন: না! ঘাস প্রাণীদের খাদ্য, আমি তাদের খাবার তাদের থেকে ঢেকে রাখতে পারি না। অবশেষে হযরত বায়েজিদ বোস্তামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর জামা মুবারক নিজের পিঠের রাখলেন এবং নিজের পিঠকে সূর্যের দিকে করে দিলেন, এমনকি জামা মুবারকটি শুকিয়ে গেলো। (রিসালায়ে কুশাইরীয়া, তাকওয়ার বর্ণনা, ১৪৪ পৃষ্ঠা)
سُبْحٰنَ الله! এটাই হলো তাকওয়া...!! ভাবুন তো! আল্লাহ পাকের এই নেক বান্দারা কিভাবে সতর্কতা অবলম্বন করতেন, গুনে গুনে কদম ফেলতেন যে, এমন যেনো না হয় আমি গুনাহে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ পাক আমাদেরকেও তাকওয়া ও পরহেযগারীতা নসীব করো। এই নেককার লোকদের জীবনি পড়লে নিজের প্রতি লজ্জা অনুভব হতে থাকে, আমাদের সমাজে তো এমন সতর্কতার নাম গন্ধও পাওয়া যায় না, তবে আল্লাহ পাক যাদের উপর দয়া করেন তারা ব্যতীত!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami