Share this link via
Personality Websites!
বিছানায় আসার পূর্বে অথবা বিছানায় শুয়ে কিছু আল্লাহ পাকের যিকির করে নিন, তাসবীহে ফাতেমা পড়ে নিন, সূরা ইখলাস পড়ে নিন, সূরা ফাতেহা ও আয়াতুল কুরসি পড়ে নিন। হাদীসে পাকে রয়েছে: অযু করে বিছানায় শুয়ে, আল্লাহ পাকের যিকির করতে থাকে, এই পর্যন্ত যে ঘুম এসে যায়, রাতে যখনই কোন দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন * অতঃপর যখনই ঘুম থেকে জাগ্রত হবে তখন যেন দোয়া পাঠ করে * এইভাবে দিনে ও রাতে করা বিভিন্ন কার্যাদি যেমন ঘরে আসা যাওয়াতে, খাবার খেতে, কাপড় পরিধান করতে ইত্যাদির দোয়া মুখস্থ করে রাখা, এবং সেগুলো পড়তে থাকা।
আল্লামা ইবনে রজব হাম্বলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যেই বান্দা এই অভ্যাস করে নিবে, তাকে আল্লাহ পাকের যিকির দ্বারা মুখ সতেজকারীদের মধ্যে গণ্য করা হবে। (জামেউল উলুম ওয়াল হিকম, ৪৫৭ থেকে ৪৬০ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানের সমাপ্তিতে সুন্নাতের ফযীলত ও কয়েকটি আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি। নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِیْ فَـقَدْ اَحَبَّنِیْ وَ مَنْ اَحَبَّنِیْ کَانَ مَعِیَ فِی الْجَنَّۃِ অর্থাৎ যে আমার সুন্নাতকে ভালবাসল সে (মূলত) আমাকে ভালোবাসল আর যে আমাকে ভালোবাসল, সে আমার সাথে জান্নাতে থাকবে।
(মিশকাত, ১/ ৫৫, হাদীস: ১৭৫)
সিনা তেরি কা মদীনা বনে আক্বা!
জান্নাত মে পড়োসী মুঝে তুম আপনা বানানা।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! যিকির ও দরূদের কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র ২টি বাণী শ্রবণ করি: (১) ইরশাদ করেন: নিজ প্রতিপালকের যিকির আদায়কারী ও অনাদায়কারীর উদাহরণ জীবিত ও মৃতের মতো। (বুখারী, ৪/২২০, হাদীস: ৬৪০৭) (২) ইরশাদ করলেন: কিয়ামতের দিন লোকদের মধ্য হতে আমার নিকটবর্তী সে হবে, যে দুনিয়াতে আমার উপর অধিকহারে দরূদ পাঠ করেছে। (তিরমিযি, ২/২৭, হাদীস: ৪৮৪) * আল্লাহর যিকির সর্বদা রুহের খোরাক * অনেক আল্লাহর অলি তিন বছর পর্যন্ত পানি পান করেননি কিন্তু জীবিত রইলেন আল্লাহ পাকের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami