Share this link via
Personality Websites!
ব্যবসায়ীদের কাছ থেকে একটু জেনে নিন যে, তাদের মধ্যে হতে কেউ কি হেরম (অর্থাৎ মক্কায়ে মুকাররমার) বসবাস কারী আছে? তখন সেই সম্মানিত কুরাইশ বংশীয় ব্যবসায়ী সামনে অগ্রসর হয়ে বললেন: জ্বী! আমি মক্কার বাসিন্দা। যখন পাদ্রী জানতে পারলো তখন তিনি খুবই আগ্রহের সাথে ঐ কুরাইশ বংশীয় যুবকের কাছে থেকে জিজ্ঞাসা করলেন: আপনাদের অঞ্চলে কি আহমদ নামক কোন ব্যক্তির আগমন ঘটেছে কি? ব্যবসায়ী জিজ্ঞাসা করলো: কে সে ব্যক্তি? তখন পাদ্রী আল্লাহ পাকের প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রশংসা কিছুটা এভাবে করলেন: সেই ব্যক্তি হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ এর নয়নের আলো, হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর কলিজার টুকরা,তার শুভাগমনের মাস এটাই, তিনি সর্বশেষ নবী ও তার শুভাগমন মক্কার জমিনে হবে, অতঃপর তিনি ঐ জায়গায় হিজরত করবেন যেখানকার যমিন পাথর ও চাষাবাদের অযোগ্য হবে, কিন্তু সেখানে অধিক খেজুরের বাগান হবে, তোমাদের উচিত তাঁর দরবারে দ্রুত উপস্থিত হওয়া।
সেই কুরাইশ বংশীয় ব্যবসায়ী বলেন: পাদ্রীর কথা আমার হৃদয়ে বসে গেলো আর আমি সাথে সাথে সেখান থেকে চলে গেলাম, এমনকি মক্কায়ে মুক্কাররমায় পৌঁছে নিঃশ্বাস নিলাম। মক্কা শরীফ পৌঁছতেই মানুষদেরকে জিজ্ঞাসা করলাম: কোন নতুন সংবাদ আছে কি? তখন তারা বললো: হ্যা! মুহাম্মদ বিন আব্দুল্লাহ যাকে আমরা আল-আমীন হিসেবে জানি তিনি নবুয়তের দাবি করছেন এবং ইবনে আবি কুহাফা (অর্থাৎ আমিরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ) তাঁর উপর ঈমান এনেছেন।
বললেন আমি আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ এর খিদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম: আপনি কি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উপর ঈমান এনেছেন? তিনি উত্তর দিলেন: হ্যাঁ! আর তুমিও চলো তাঁর দরবারে উপস্থিত হতে দেরী করো না কেননা তিনি সত্যের দাওয়াত দেন। ব্যবসায়ীর অন্তর পাদ্রীর কথায় ইসলামের দিকে ধাবিত হয়ে গেলো। আশিকে আকবর, সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর নেকীর দাওয়াতে ভরপুর কথা শুনে আরো প্রভাবিত হলেন এবং তিনি পাদ্রীর সব কথাও বলে দিলেন।অতঃপর আমিরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ নিজ গোত্রের সেই যুবককে নিয়ে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন এবং বসরার পাদ্রী ও আশিকে আকবরের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami