Share this link via
Personality Websites!
416280
6583
উঠিয়ে দোয়া করলেন: হে আল্লাহ! আমি তার উপর সন্তুষ্ট, তুমিও তার উপর সন্তুষ্ট থেকো। (সামুদ্রিক গুম্বদ, ৫ পৃষ্ঠা)
মুহাদ্দিসে আযম পাকিস্তান হযরত আল্লামা মাওলানা সরদার আহমদ কাদেরী চিশতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পশ্চিম পাঞ্জাবে (ভারত) ১৩২১ হিজরী অনুযায়ী ১৯০৩ সালে জন্ম গ্রহণ করেন এবং ১লা শাবান ১৩৮২ হিজরী অনুযায়ী ২৯ ডিসেম্বর ১৯৬২ সালে ওফাত লাভ করেন। তাঁর শিশুকাল সাথারণ শিশুদের চেয়ে ভিন্ন ছিলো, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বাল্যকাল থেকেই দ্বীনি বিষয়াদীতে আকর্ষিত ছিলেন। যখন হাঁটতে শিখেন তখন সম্মানিত পিতার সাথে মসজিদে নামায পড়তে যেতেন। যিকির ও নাত পাঠে এতোই আগ্রহ ছিলো যে, সাধারনত চলতে ফিরতেই নাত পাঠ করতেন এবং আল্লাহ পাকের যিকির করতেন। (হায়াতে মুহাদ্দিসে আযম, ৩০ পৃষ্ঠা) তাঁর মহিমা ও মহত্বে তাঁর মায়ের দোয়ারও প্রভাব রয়েছে। তাঁর সম্মানিতা আম্মাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہَا প্রায় বলতেন: اِنْ شَآءَ الله আমার এই আদুরে সন্তান মহান ব্যক্তিত্বের অধিকারী হবে এবং পাশাপাশি এই দোয়াও করতেন: তার নাম সরদার, আল্লাহ পাক তাকে দ্বীন ও দুনিয়ার সরদার বানাক এবং দুনিয়া দেখেছেও যে, আসলেই মহান এই সন্তানের হকে করা মায়ের দোয়া কবুল হয়েছিলো এবং আল্লাহ পাক তাঁকে সরদার বানিয়ে দিলেন। (হায়াতে মুহাদ্দিসে আযম, ৩০ পৃষ্ঠা)
سُبْحٰنَ الله! শুনলেন তো আপনারা! মা যখন সন্তানের জন্য দোয়া করে, তখন এর কিরূপ মোবারক প্রভাব প্রকাশ পায় যে, মায়ের দোয়ার বরকতে একজন কসাই শুধু জান্নাতের অধিকারী হয়নি বরং তাকে জান্নাতে আল্লাহ পাকের নবী হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর প্রতিবেশীত্বও দান করার সুসংবাদ দ্বারা ধন্য করা হয়েছে আর মায়ের দোয়ার বরকতেই মুহাদ্দিসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে দ্বীন ও দুনিয়ার নেতৃত্ব দান করা হয়েছে। এটাও জানা গেলো যে, আমাদের বুযুর্গানে দ্বীনরা رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن নিজেদের পিতামাতার সেবা শশ্রুষা করে তাঁদের সন্তুষ্ট রেখে তাঁদের দোয়ার অংশীদার হতেন। সুতরাং আমাদেরও উচিৎ যে, আমরাও এই আল্লাহ ওয়ালাদের পদাঙ্ক অনুসরন করে নিজের মায়ের সেবায় ব্রত হয়ে যাওয়া, যেনো আমরাও তাঁদের চোখের মনি হয়ে যাই এবং তাঁরা খুশি হয়ে স্বয়ং আমাদের জন্য দোয়া করে যে, “আল্লাহ! আমার সন্তানকে হাফিযে কুরআন, ক্বারীয়ে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami