Share this link via
Personality Websites!
وَ مَا كَانَ لِمُؤْمِنٍ وَّ لَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَ رَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ یَّكُوْنَ لَهُمُ الْخِیَرَةُ مِنْ اَمْرِهِمْؕ
কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং না কোন মুসলমান পুরুষ, না কোন মুসলমান নারীর জন্য শোভা পায় যে, যখন আল্লাহ ও রাসূল কোন নির্দেশ দেন তখন তাদের স্বীয় ব্যাপারে কোন ইখতিয়ার থাকবে।
সদরুল আফাযিল, হযরত আল্লামা মাওলানা মুফতি সায়্যিদ মুহাম্মদ নঈম উদ্দিন মুরাদাবাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এ থেকে প্রতীয়মান হলো, মানুষের জন্য হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আনুগত্য করা প্রত্যেকটা বিষয়েই ওয়াজিব। আর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুকাবিলায় কেউ আপন আত্মারও স্বয়ং নিজে স্বাধীন নয়।
(খাযাইনুল ইরফান, পারা-২২, সূরা- আল আহযাব, আয়াত- ৩৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
اِنْ شَآءَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে! বিশ্ব জগতের সৃষ্টি কর্তা আল্লাহ পাক তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে কিরূপ ক্ষমতা প্রদান করে ধন্য করেছেন যে, মুসলমানদের নিজস্ব ব্যাপারেও হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে হাকিম ও মুখতার বানিয়ে মুসলমানদেরকে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আনুগত্যকে আবশ্যক করে দিয়েছেন। এভাবে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এই বিষয়েও ক্ষমতা প্রদান করা হয়েছে যে, যা চান, যাকে চান আদেশ প্রদান করবেন এবং যে বিষয়ে চান, যখনি চান নিষেধ করবেন।
সদরুশ শরীয়া, মুফতি মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হুযুরে আকদাস صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হচ্ছেন আল্লাহ পাকের একচ্ছত্র প্রতিনিধি। সমস্ত জাগতকে হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ক্ষমতার অধীনে করে দিয়েছেন। যা ইচ্ছা করবেন, যাকে ইচ্ছা দান করবেন, যার থেকে ইচ্ছা ফিরিয়ে নিবেন। সমস্ত
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami