Share this link via
Personality Websites!
আল্লাহ পাক মুসলমানদেরকে শয়তানের অনুসরণ করতে নিষেধ করেছেন, যেমন; পারা ২, সূরা: বাকারা, ১৬৮ ও ১৬৯নং আয়াতে ইরশাদ করেন:
وَّ لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ (۱۶۸) اِنَّمَا یَاۡمُرُکُمۡ بِالسُّوۡٓءِ وَ الۡفَحۡشَآءِ وَ اَنۡ تَقُوۡلُوۡا عَلَی اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ (۱۶۹)
(পারা: ২, সূরা: বাকারা, আয়াত: ১৬৮,১৬৯)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর শয়তানের পদাংক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে কেবল মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দেবে আর এরই যে, আল্লাহ সম্বন্ধে এমন সব কথাবার্তা রচনা করো, যে সম্বন্ধে তোমাদের খবর নেই।
শয়তানের কাজ কি?
এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে সীরাতুল জীনানে রয়েছে: শয়তানের কাজই হচ্ছে, সে লোকদের পাপাচারের দিকে আহ্বান করবে, কুফর ও শিরকের দিকে আহ্বান করবে, আল্লাহ পাক সম্পর্কে মন্দ আকীদা পোষণ বা তাঁর হালালকৃত বস্তুকে হারাম বলা আর তাঁর হারামকৃতকে হালাল বলার দিকে আহ্বান করবে, পাপ কাজ যেমন; মিথ্যা, গীবত, চুগলখোরী, ওয়াদা খেলাফি, অপবাদ, ঝগড়া-বিবাদ, হিংসা, বিদ্বেষ ও ঘৃণা ইত্যাদি বিষয়ের দিকে আহ্বান করবে। শুধু তাই নয়, অশ্লীলতার কাজ গান, বাজনা, সিনেমা, নাটক, নাচ, কুদৃষ্টি, অশ্লীল বাক্যালাপ, গালি-গালাজ, নাজায়িয সম্পর্ক, খারাপ খেয়ালে দেখা, স্পর্শ করা, ব্যভিচার ইত্যাদি বিষয়ের দিকে আহ্বান করাও শয়তানের কাজ। আফসোসের বিষয় হলো, আজকাল এই মন্দ কাজগুলোর অনেক কাজে আহ্বানকারীর মধ্যে পরিবারের লোকজন ও বন্ধু-বান্ধব, ঘর,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami