Share this link via
Personality Websites!
পাকের এই মহান ফরমানটি স্মরণে এসে গেলো: পারা ৯ সুরা আ’রাফ, আয়াত ২০১:
اِنَّ الَّذِیۡنَ اتَّقَوۡا اِذَا مَسَّہُمۡ طٰٓئِفٌ مِّنَ الشَّیۡطٰنِ تَذَکَّرُوۡا فَاِذَا ہُمۡ مُّبۡصِرُوۡنَ (۲۰۱)ۚ
(পারা: ৯, সূরা: আরাফ, আয়াত: ২০১)
কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় ওই সব লোক, যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোন শয়তানী খেয়ালের ছোয়া স্পর্শ করে, তখন তারা সাবধান হয়ে যায়; তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়।
এই আয়াতে মোবারাকা স্মরণে আসার সাথে সাথে তাঁর মনে আল্লাহ পাকের ভয় এমনভাবে প্রভাব বিস্তার করলো যে, সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলো। যখন সে অনেকক্ষণ পর্যন্ত ঘরে যায়নি, তখন তাঁর বৃদ্ধ পিতা তাঁকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এলেন আর লোকজনের সাহায্যে তাঁকে সেখান থেকে উঠিয়ে ঘরে নিয়ে এলেন। জ্ঞান ফিরে আসার পর পিতা তাঁর কাছে ঘটনার কথা জিজ্ঞাসা করলেন। যুবকটি সম্পূর্ণ ঘটনা বলার পর যখনই পবিত্র আয়াতটির কথা উল্ল্লেখ করলেন, তখন পূনরায় তাঁর উপর আল্লাহ পাকের ভয় প্রভাব বিস্তার করলো। সে তখন জোরে একটি চিৎকার দিয়ে উঠলো আর তাঁর নিঃশ্বাস বন্ধ হয়ে গেলো। রাতারাতি তাঁর কাফন-দাফনের ব্যবস্থা করা হলো। সকালে ঘটনাটি যখন হযরত ওমর رَضِیَ اللهُ عَنْہُ এর কাছে পেশ করা হল, তখন তিনি সমবেদনা জ্ঞাপনার্থে তাঁর পিতার নিকট গেলেন। তিনি তাঁকে বললেন: রাতেই কেন আমাকে জানালেন না? তাহলে আমিও জানাযায় অংশগ্রহণ করতাম। তিনি আরজ করলেন: হে আমীরুল মুমিনীন! আপনার আরামের কথা ভেবে আপনাকে তা সমীচীন মনে করিনি। তিনি বললেন: আমাকে তার কবরে নিয়ে চলুন। সেখানে গিয়ে তিনি এই আয়াতটি পাঠ করলেন: পারা: ২৭, সূরা: রহমান, আয়াত: ৪৬।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami