Share this link via
Personality Websites!
অত্যাচারিত হয়ে, রোযা অবস্থায় কুরআনের তিলাওয়াত করতে করতে শাহাদতের সূধা পান করেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর লজ্জাশীলতা
প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন, যেখানে প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একজন সাহাবীর লজ্জাশীলতার এই অবস্থা, সেখানে স্বয়ং লজ্জাশীলতার দিক নির্দশন হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর লজ্জাশীলতার কি অবস্থা হবে। যেমন;
প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর লজ্জাশীলতা সম্পর্কে প্রসিদ্ধ সাহাবী হযরত আবু সাঈদ খুদুরী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: প্রিয় নবী, রাসূলে আরবী, হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চাইতেও বেশি লজ্জাশীল ছিলো, যেমন কোন কুমারী মেয়ে পর্দার মধ্যে লজ্জাবতী হয়ে থাকে।
(মিশকাত, কিতাব আহওয়ালুল কিয়ামাহ, ২/৩৪৫, হাদীস: ৫৮১৩)
প্রসিদ্ধ মুফাসসীরে কুরআন, হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন رَحۡمَۃُ اللہِ تَعَالٰی عَلَیہ বর্ণিত হাদীসে পাকের ব্যাখ্যায় বলেন: কুমারী নারীর যখন বিয়ের সময় ঘনিয়ে আসে তখন তাকে ঘরের এক কোণায় বসিয়ে রাখা হতো। সেই যুগে মেয়েরা খুবই লজ্জাবতী হতো, পরিবারের লোকদেরও লজ্জা করতো, কারো সাথে খোলা মেলা কথা বলতো না, হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর লজ্জা এর চাইতেও বেশি ছিলো, লজ্জা মানুষের বিশেষ রত্ন (সম্পদ), ঈমান যতই মজবুত হবে, লজ্জাও তত বেশি হবে। (মীরাতুল মানাযিহ, ৮/৭৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! সাধারণত জীবনে মানুষকে তিনটি অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়। (১) বাল্যকাল (২) যৌবনকাল ও (৩) বৃদ্ধকাল। বাল্যকাল মানুষের আগ্রহ খেলা-ধুলার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami