Share this link via
Personality Websites!
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে অনুমতি দিয়ে দিলেন, অতঃপর তাঁর প্রয়োজন মিটিয়ে দিলেন এবং তিনি চলে গেলেন, তখনো হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই অবস্থায় চাদর জড়িয়েই বসে ছিলেন, অতঃপর তাঁর থেকে (হযরত) ওমর (رَضِیَ اللهُ عَنْہُ) অনুমতি চাইলেন, তখন হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে আসার অনুমতি দিলেন আর তাঁর প্রয়োজনও মিটিয়ে দিলেন, তখন তিনিও চলে গেলেন, তখনো হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চাদর জড়িয়ে এভাবে বসে ছিলেন। অতঃপর হযরত ওসমান رَضِیَ اللهُ عَنْہُ আসার অনুমতি চেয়ে ভেতরে প্রবেশ করলেন, তখন হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সোজা হয়ে বসে গেলেন আর হযরত আয়েশা رَضِیَ اللهُ عَنْہَا কে ইরশাদ করলেন: “তোমার চাদর নিয়ে নাও!” অতঃপর (হযরত) ওসমান رَضِیَ اللهُ عَنْہُ এর প্রয়োজন মিটিয়ে দিলে তিনিও চলে গেলেন, উম্মুল মুমীনিন হযরত আয়েশা আরয করলেন: ইয়া রাসুলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আবু বকর ও ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا এর আগমনে আপনি তেমন কোন (অবস্থান) পরিবর্তন করেননি যেমনটি (হযরত) ওসমান رَضِیَ اللهُ عَنْہُ এর জন্য করেছেন? তখন রাসুলাল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: “ওসমান খুবই লজ্জাশীল ব্যক্তি, যদি তাঁকে এই অবস্থায় অনুমতি দিতাম তবে আশঙ্কা রয়ে যেত যে, তাঁর প্রয়োজন পূরণ হতো না।” অর্থাৎ তিনি লজ্জার কারণে কোন কথা না বলেই ফিরে যেতেন।
(মুসলিম, বাবু ফাযায়িলে ওসমান ইবনে আফফান, ১৩০৭ পৃষ্ঠা, হাদীস: ২৪০২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! আমাদের প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রশিক্ষিত প্রিয় সাহাবী হযরত ওসমানে গণী যুন্নূরাঈন رَضِیَ اللهُ عَنْہُ কিরূপ লজ্জাশীলতা সম্পন্ন ছিলেন যে, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami