Share this link via
Personality Websites!
আর কোন গুনাহগারের সঙ্গ গ্রহণ করো না, কেননা তার থেকে গুনাহ করাই শিখবে।” (ইহইয়াউল উলুম, ২/২১৪)
বেহায়াপনার ক্ষতির দিকে সজাগ দৃষ্টি রাখুন
প্রিয় ইসলামী ভাইয়েরা! বেহায়াপনার আখিরাতের ক্ষতি তো আছেই, এর দুনিয়াবী ক্ষতিও কম নয়, নির্লজ্জ মানুষ সমাজে শোচনীয়ভাবে অপদস্থ হয়ে থাকে, তার ভাব-গাম্ভীর্যও নষ্ট হয়ে যায়, মানুষের মনে তার প্রতি সামান্যতমও সম্মানবোধ থাকে না, এছাড়া আরো অনেক ক্ষতি রয়েছে।
নিজের মধ্যে লজ্জাশীলতা সৃষ্টি করার একটি পদ্ধতি হলো; আমরা বেহায়াপনার ক্ষতি সমূহ নিয়ে চিন্তা-ভাবনা করি, কেননা এর পরকালিন ক্ষতি তো আরো কঠিন হবে, যেমন; হযরত ইব্রাহীম বিন মায়সারা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: অশ্লীল কথাবার্তা বলে এমন ব্যক্তি কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে আসবে।” (ইত্তিহাফুস সা’দাত লিয যুবাইদী, ৯/১৯০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দোয়া করার আদব
হে
আশিকানে রাসূল! আসুন! আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ
এর লিখিত কিতাব ফয়যানে সুন্নাত এর খাবারের আদব অধ্যায়ের ১৬৫নং পৃষ্ঠায়
দোয়া করার বিভিন্ন আদব সম্পর্কে শ্রবণ করি। * প্রতিদিন
কমপক্ষে ২০বার দোয়া করা ওয়াজিব। اَلْحَمْدُ
لِلّٰه নামাযীদের এ ওয়াজিব,
নামাযে সূরা ফাতিহার মাধ্যমে আদায় হয়ে যায়। কারণ
اِهْدِ نَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ ۙ(۵)
(কানযুল ঈমান থেকে অনুবাদ: আমাদেরকে সোজা পথে পরিচালিত করো) ও দোয়া
আর اَلْحَمْدُ لِلّٰہِ رَبِّ الْعٰلَمِیْنَ ۙ(۱)
(কানযুল ঈমান থেকে অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য,
যিনি মালিক সমস্ত জগদ্বাসীর) বলাও দোয়া। (১২৩,
১২৪ পৃষ্ঠা)
*
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami