Share this link via
Personality Websites!
ইমাম কোর্সের বিভাগ
ইমামত এমন একটি পবিত্র বিভাগ যে, প্রত্যক ব্যক্তি অন্তর থেকে এটার সম্মান করেন। আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেন: ইমামত ইসলামের একটি উত্তম সেবা আর হালাল রিযিক অর্জনের একটি উত্তম পন্থা। “ইমাম কোর্স বিভাগ”এর যিম্মাদারীর মধ্যে এটাও অন্তর্ভূক্ত রয়েছে যে এটা দেশ বিদেশের মসজিদের জন্য উপযোক্ত ও দায়িত্ববান ইমাম ও মুয়াযিযন প্রস্তুত করা। এই বিভাগ এই বিষয়কে নিশ্চিত করে যে, দাওয়াতে ইসলামীর ব্যবস্থাপনায় যিম্মাদারদের পক্ষ থেকে ইমামগণের ইমামতি ও নামায সম্পর্কে মৌলিক ফরয জ্ঞান সম্পর্কে পরিপূর্ণ অবগত রাখেন, তারা মুত্তাকি হওয়ার সাথে সাথে আমলকারীও, দ্বীন ও মসলকের দরদ রাখেন, মাদানী মুযাকারার নিয়ম অনুযায়ী ১২ দ্বীনি কাজের সাড়া জাগায়। ইমামগণ ভালো বয়ান করার সামর্থ, আকীদার মধ্যে দৃঢ়তা, ইমামত ও খতিবের উপযোক্ততা, তাজবীদ ও ক্বিরাত সহকারে কুরআন তিলাওয়াত করার সামর্থের মাধ্যমে ধন্য হওয়ার সাথে সাথে সুন্দর সমাজের মধ্যে জীবন অতিবাহিতকারী হবে। এই জন্য ইমাম কোর্সে মৌলিক আকীদা সমূহ, নামায ও ইমামত সম্পর্কে প্রয়োজনীয় ফিকহী মাসআলা, তাজবিদ ও ক্বিরাত ও উত্তম চরিত্র শিখানোর সাথে সাথে সাংগঠনিক শিক্ষারও ব্যবস্থা করা হয়। اَلْحَمْدُ لِلّٰه ইমামত কোর্সের বরকতে অনেক মানুষ নামায সঠিক করার সাথে সাথে ইমাম হয়ে প্রত্যাবর্তন করে আর সমাজে সম্মানের স্থান পায়। সুতরাং যার সুযোগ হয় তার অবশ্যয় ইমামত কোর্সের মাধ্যমে ইলমে দ্বীন অর্জন করা উচিত।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami